ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন!
বিনোদন

ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন!

বিনোদন ডেস্ক:

ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে পর পর দুটি সুপারহিট সিজন পার করলেন নির্মাতা কাজল আরেফিন অমি। করোনায় মাঝের চার মাস চুপ থেকে ফের শুরু হলো সিরিজটির নতুন সিজন নির্মাণ প্রক্রিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশীয় টিভি নাটকের ইতিহাসে অরণ্য আনোয়ারের 'নুরুলহুদা' ছাড়া আর কোনও ধারাবাহিকের তিনটি সিক্যুয়েল বা সিজন নির্মিত হয়নি। সেক্ষেত্রে ‘ব্যাচেলর পয়েন্ট’ সেই মাইলফলকের অংশীদার হচ্ছে তৃতীয় সিজন নির্মাণের ঘোষণা দিয়ে।

অমি জানান, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে নতুন সিজনের শুটিং শুরু করবেন। চলছে স্ক্রিপ্টিং এবং শুটিং-কাস্টিং প্রস্তুতি। না, সিরিজের উল্লেখযোগ্য চরিত্রে বড় কোনও পরিবর্তন আসছে না। তবে নতুন চমক হিসেবে কিছু যোগ-বিয়োগ হতে পারে।

অমি বলেন, ‘বলতে পারেন সিজন থ্রি নির্মাণের মূল কারণ দর্শকদের অব্যাহত চাপে পড়ে। ফলে এই সিজনটি আমার জন্য অনেক চাপের। কারণ, দর্শকদের এক্সপেকটেশন নষ্ট করা যাবে না। গল্পের ধারাবাহিকতা এবং গভীরতা দুটোই আমাকে মেনটেইন করতে হবে। আমার ইচ্ছে এবার গল্পটা ডিটেইল দেখাবো। প্রতিটি চরিত্রের সম্ভাব্য ভবিষ্যৎ দেখানোর চেষ্টা করবো। মানে ব্যাচেলর লাইফের মধ্যে গল্পটাকে আর আটকে রাখতে চাই না। সব মিলিয়ে এই সিজনটি আমার জন্য অনেক বেশি চাপের। এই চাপ দর্শকদের ভালোবাসার।’

এবারের সিজনটি সম্প্রচারে আসছে সেপ্টেম্বর থেকে। অমি জানান, মোশনরকের ব্যানারে নির্মিত সিরিজটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের পাশাপাশি নিয়মিত প্রকাশ হবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।

ব্যাচেলর পয়েন্ট’-এর প্রথম সিজন ৫৩ পর্বে এবং দ্বিতীয় সিজন ছিল ৫৭ পর্বের। এবারও কি একই টার্গেট নিয়ে মাঠে নামছেন এর নাট্যকার-নির্মাতা অমি? তার ভাষ্যে, ‘এবার কত পর্বে থামবো, সেটি এখনও চূড়ান্ত নয়। তবে দর্শক হতাশ হওয়ার আগেই শেষ করে দেবো, এটুকু নিশ্চিত। প্রয়োজনে বিরতি নিয়ে নতুন সিজনে যাবো। তবে আমার মূল দৃষ্টি থাকবে দর্শক-সমালোচকদের দিকে। তারা না চাইলে আর এ পথে পা বাড়াবো না।’

এদিকে চলমান করোনাকালের ফাঁক গলে ঈদের জন্য কাজল আরেফিন অমি নির্মিত দুটি নাটক রয়েছে বেশ আলোচনায়। একটি তাহসানের ‘সিঙ্গেল’, অন্যটি মারজুকের ‘মাস্ক’। দুটিই ইউটিউব হিসাবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে চলতি সপ্তাহে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা