দিব্যা ভারতী
বিনোদন

বলিউড যার রূপের ছটায় বুদ ছিল!

বিনোদন ডেস্ক: বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভারতী। তার গ্ল্যামারের ছটায় মোহিত হয়েছিল সিনেদুনিয়া।

আরও পড়ুন: মাধুরীকে ‘বেশ্যা’ বলে অসম্মান!

১৯৯৩ সালে মাত্র ১৯ বছর বয়সেই ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার। যদিও অভিনেত্রী মৃত্যু নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। আজও কাটেনি সেই রহস্যের জট। তবে অভিনেত্রী না থাকলেও আজ থেকে গেছেন তার বহু ভক্ত।

১৯৯০ সালে তেলেগু ছবির হাত ধরে অভিনয় ক্যারিয়ার শুরু করেন দিব্যা ভারতী। তার বিপরীতে দেখা গেছিল ভেঙ্কটেশকে। ‘বিশ্বাত্মা’ ছবির হাত ধরে আত্মপ্রকাশ করেন বলিউডে। এরপর হু হু করে বাড়তে থাকে তার জনপ্রিয়তা।

তবে সব কিছু থমকে যায় ১৯৯৩ সালের মাঝামাঝি সময়। অভিনেত্রীর মৃত্যুসংবাদ কিছুতেই মেনে নিতে পারেননি তার অনুরাগীরা। তার রূপের কাছে হার মানতে বাধ্য ছিলেন বহু অভিনেত্রী। আজও তিনি বেঁচে থাকলে বলিউড কাঁপাতেন তার রূপের ছটায়।

আরও পড়ুন: শাহরুখ খানকে টেক্কা দিলেন রানী!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। অভিনেত্রীর একটি সাক্ষাৎকারের ভিডিও সেটি। আর ওই ভিডিওতেই প্রথম অটোগ্রাফের অভিজ্ঞতা সম্পর্কে বলেছিলেন অভিনেত্রী। তার ফ্যান পেজে তুলে ধরা হয়েছে সেই ভিডিও।

তিনি বলেন, আমার তখন ১৪ বছর বয়স। আর আমার অনুরাগীর ১০। আমি অটোগ্রাফ দিয়ে ভীষণ খুশি হয়ে গেছিলাম। তারপর তাকে নাম জিজ্ঞাসা করতেই সে মুখ ঘুরিয়ে চলে গেল। এই ঘটনা একেবারেই ভুলে যাবার নয়।

অভিনেত্রীর পুরোনো এই ভিডিও দেখে চোখ ভিজেছে তার অনেক অনুরাগীর। অনেকেরই মতে, আজ তিনি বেঁচে থাকলে কতটাই না ভালো হত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা