ফাইল ছবি
বিনোদন

শাহরুখ খানকে টেক্কা দিলেন রানী!

বিনোদন ডেস্ক: নরওয়েতে নজির গড়ল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জির সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।

আরও পড়ুন: আবারও ঢাকাই সিনেমায় মিঠুন

সপ্তাহ শেষে বক্স অফিস সংগ্রহে বলিউডের আগের সব নজির ভেঙে দিয়েছে এই ছবি। নরওয়ের দর্শকের কাছ থেকে বিপুল ভালবাসা পেয়ে বলিউড ছবি হিসেবেও নতুন মানদণ্ড স্থাপন করেছে অসীমা ছিব্বর পরিচালিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। ৭৪৫ হাজার নরওয়েজিয়ান মুদ্রা (ক্রোন) এসেছে ছবির সংগ্রহে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৯ লাখ টাকা। সেই সঙ্গে তিন দিনে ৪.৮ হাজার অকুপেন্সি।

এর আগে সালমন খান অভিনীত ‘সুলতান’ ৪.৪ হাজার অকুপেন্সি অর্জন করেছিল ৫ দিনে। শাহরুখ খানের সাম্প্রতিক কালের সবচেয়ে জনপ্রিয় ছবি ‘পাঠানকে’ও ছাপিয়ে গিয়েছে রানি অভিনীত এই ছবি। পাঁচ দিনে ‘পাঠান’-এর দেশের বাইরে অকুপেন্সি ছিল ৪.১ হাজার।

সন্তানের অধিকার চেয়ে এক প্রবাসী মায়ের লড়াইয়ের কাহিনি এ ছবির উপজীব্য। মায়ের চরিত্রে রানি। বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও এ ছবির অন্যতম আকর্ষণ। ছবির আবেগ ছুঁয়ে গিয়েছে দর্শকদের।

আরও পড়ুন: মেয়েরাই মেয়েদের শত্রু

প্রযোজক সংস্থার পক্ষ থেকে ছবিটির সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে। প্রযোজক নিখিল আডবাণী বললেন, ‘একজন সাহসী লড়াকু মায়ের গল্প এত মানুষকে ছুঁয়ে গিয়েছে দেখে ভাল লাগছে। দর্শকদের প্রাণিত করতে এমন ছবি আরও তৈরি করব আমরা।

জি স্টুডিয়োর কর্ণধার শরিক পটেল লিখেছেন, ‘এটি সেই ম্যাজিক তৈরি করেছে যা জীবন থেকে উঠে আসা গল্প পারে। দর্শকের হৃদয়কে স্পর্শ করতে পারা ভাগ্যের ব্যাপার। সাগরপারের দর্শকও যে এতে সাড়া দিয়েছেন, তাতে আমরা আপ্লুত।’

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সেই অর্থে ভারতীয় ছবির জয়। নরওয়ের দর্শকের কাছ থেকে বিপুল ভালবাসা পেয়ে বলিউড ছবি হিসেবেও একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে অসীমা ছিব্বর পরিচালিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। ছবিটি মুক্তি পেয়েছে ১৭ মার্চ। আপাতত পালে বাতাস ‘মিসেস চ্যাটার্জির’।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা