ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকায় তুমুল বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: গরমের শুরুতেই আজ রাজধানী ঢাকায় তুমুল বৃষ্টি হয়েছে। তবে স্বস্তির এ বৃষ্টির পর জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তি পড়েছেন নগরবাসী।

আরও পড়ুন: ঈদে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবে মানুষ

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর শান্তিনগর, বেইলি রোড, মালিবাগ, মৌচাক ও সিদ্ধেশ্বরী এলাকা ঘুরে দেখা গেছে টানা বৃষ্টিতে প্রধান সড়কসহ অলিগলিতেও পানি জমেছে।

জলাবদ্ধতার মধ্যেই অনেকেই নিরুপায় হয়ে পানি মাড়িয়ে গন্তব্যে ছুটেছেন। সবচেয়ে বেশি ভোগান্তি হয়েছে স্কুল ও অফিসফেরতদের। এছাড়া বৃষ্টির কারণে এসব এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটও।

বিকেল সাড়ে ৩ টায় সরেজমিনে নিউমার্কেট এলাকায় দেখা যায়, বৃষ্টিতে তলিয়ে গেছে সড়কের একাংশ। এতে বাধ্য হয়েই অনেকে হাঁটু পর্যন্ত কাপড় উঁচিয়ে রাস্তা পার হচ্ছেন। এছাড়া কেনাকাটা করতে আসা অনেক ক্রেতাই বৃষ্টিতে ভিজেই কেনাকাটা সেরেছেন।

আরও পড়ুন: ৬২.৩ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে ব্রাজিল

রাজধানীর যাত্রাবাড়ী থেকে কাপড় কিনতে আসা দিলরুবা আক্তার বলেন, ঈদের কেনাকাটা করতে এসেছিলাম। বৃষ্টিতে ভিজে গেছি। কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না। এখন ভেজা কাপড়েই বাসায় ফিরতে হবে।

এদিকে বৃষ্টিতে বেশি ভোগান্তিতে পড়েছেন রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষ। ভেজা কাপড়েই অধিকাংশ রিকশাচালককে রিকশা চালাতে দেখা গেছে।

নিউমার্কেট এলাকায় রিকশাচালক সুজন মিয়া বলেন, বৃষ্টিতে ভিজে গেছি। এখন ভেজা কাপড়েই রিকশা চালাতে হচ্ছে। গরিব মানুষ, রিকশা চালিয়ে খাই। কী আর করমু? আমাগো আর রোদ-বৃষ্টি!

আরও পড়ুন: আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৩১

দুপুর থেকে ফুটপাতে ইফতারির পসরা সাজিয়ে রাখা বিক্রেতা জামাল বলেন, নিউমার্কেট এলাকায় দুপুর থেকেই ইফতারি বিক্রি শুরু হয়। খাবার সাজিয়ে বসেছিলাম, এর মধ্যেই তুমুল বৃষ্টি শুরু হয়। পলিথিন দিয়ে ঢেকে কোনো মতে খাবারগুলো ভালো রাখছি।

এছাড়া নিউমার্কেটের কাঁচাবাজারেও পানি জমে থাকতে দেখা গেছে। এতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসা মানুষ বেশ ভোগান্তিতে পড়েন।

আজ সকাল থেকে ঢাকার আকাশ মোটামুটি রোদেলাই ছিল। হালকা মেঘের আনাগোনা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভ্যাপসা গরম। দুপুরের পর থেকে আকাশ কালো ছেয়ে যায়। আড়াইটার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা