ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৬২.৩ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ ব্রাজিল রেকর্ড তাপমাত্রায় পুড়ছে। গত ২ দিন তীব্র গরম থেকে বাঁচতে দেশটিতে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে মানুষ।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০

রোববার (১৭ মার্চ) দেশটির বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী রিও ডি জেনেরিও’র তাপমাত্রা ৬২.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

স্থানীয় আবহাওয়া দফতর আলের্তা রিও ওয়েদার সিস্টেম জানায়, ব্রাজিলের ইতিহাসে এর আগে একদিনে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি ছিল ৫৯.৭ ডিগ্রি সেলসিয়াস। গত নভেম্বর মাসে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সেখানকার কর্মকর্তারা জানান, রোববার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে রিও ডি জেনেরিওর পশ্চিমাংশে ৬২.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। অবশ্য তারপর থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। সোমবার (১৮ মার্চ) রিও ডি জেনেরিও ও তার আশপাশের এলাকার গড় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: গাজায় ১৩ হাজারের বেশি শিশুকে হত্যা

রোববার ও সোমবার তীব্র গরম ও তাপপ্রবাহ থেকে বাঁচতে রিও’র ২ বিখ্যাত সমুদ্র সৈকত ইপানেমা এবং কোপাকাবানায় উপচে পড়া ভিড় ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এএফপিকে রিও ডি জেনেরিওর কেন্দ্রীয় এলাকায় অবস্থিত একটি পার্কের প্রশাসনিক কর্মকর্তা র‌্যাকুয়েল কোরেইয়া (৪৯) বলেন, আমার ভয় হচ্ছে যে এ ধরনের আবহাওয়া হয়তো এখন থেকে নিয়মিতই দেখতে হবে আমাদের। কারণ রিও ও তার আশপাশের এলকাগুলোতে বাড়িঘর নির্মাণের জন্য প্রতিদিন বন উজাড় করা হচ্ছে।

আরও পড়ুন: পুতিনের বিশাল জয়

এদিকে দেশটির একাংশ যেমন তীব্র তাপপ্রবাহে পুড়ছে, তেমনি অন্য অংশ ভেসে যাচ্ছে তুমুল বর্ষণে। রোববার থেকে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে শুরু হয় ব্যাপক বর্ষণ। ব্রাজিলের কেন্দ্রীয় আবহাওয়া দফতর মেটসুল জানিয়েছে, কমপক্ষে এক সপ্তাহ এই বর্ষণ স্থায়ী হবে।

সোমবার মেটসুলের এক বিবৃতিতে বলা হয়, চলতি সপ্তাহে পুরো দক্ষিণাঞ্চলে ব্যাপক বর্ষণ ও ঝোড়ো আবহাওয়া অব্যাহত থাকবে। সূত্র: এএফপি, জাকার্তা পোস্ট

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা