ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশে ১৬৫০ টন পেঁয়াজ পাঠাবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে রফতানির জন্য দেশের কৃষকদের কাছ থেকে ১৬৫০ টন পেঁয়াজ কিনছে ভারতের কেন্দ্রীয় সরকারের রফতানি সংস্থা ন্যাশনাল কো অপারেটিভ এক্সপোর্ট লিমিটেড (এনসিইএল)। প্রতি কেজি বাংলাদেশি টাকায় ৩৮ টাকা ৪০ পয়সা (২৯ রুপি) দরে এ পেঁয়াজ পাঠানো হবে।

আরও পড়ুন: পুতিনের বিশাল জয়

এর আগে গত ডিসেম্বরে নিজেদের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার।

ডিসেম্বরের শুরুতে দেশটির কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০২৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশের পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে।

পরে কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের সরকারের পক্ষ থেকে একাধিকবার পেঁয়াজ পাঠানোর অনুরোধের পর বিশেষ বিবেচনায় ভারতীয় পেঁয়াজের ওপর নির্ভরশীল দেশগুলোতে মোট ৬৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর মধ্যে বাংলাদেশের ভাগে পড়েছে ১৬৫০ টন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে মন্ত্রণালয় পর্যায়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতোমধ্যে স্থানীয় কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কেনা শুরু করেছে সরকার। শিগগিরই এ পেঁয়াজ বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোতে পাঠানো হবে।

রফতানিতে নিষেধাজ্ঞা এখনো জারি থাকায় সরকারি উদ্যোগে এসব পেঁয়াজ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তারা।

এদিকে ভারতের বেরসরকারি পেঁয়াজ রফতানিকারকরা বলছেন, একদিকে ভারতের পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা, অন্যদিকে রমজান মাসে চাহিদা বেড়ে যাওয়ায় ভারতীয় পেঁয়াজের পুরোনো ক্রেতা বাংলাদেশ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর বাজারে পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে। এ পরিস্থিতিতে ভারত থেকে চোরাকারবারিদের মাধ্যমে প্রতিদিন পেঁয়াজ পাচার হচ্ছে।

আরও পড়ুন: গাজায় ১৩ হাজারের বেশি শিশুকে হত্যা

সম্প্রতি এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে লিখিত অভিযোগ দিয়েছেন রফতানিকারকরা। চিঠিতে তারা বলছেন, নিষেধাজ্ঞার পর থেকে ভারতের অভ্যন্তরীণ বাজারে যত পেঁয়াজ ছিল, তার প্রায় ৫০ শতাংশই চোরা পথে দেশের বাইরে গিয়েছে।

তবে এ অভিযোগের যথার্থতা নিয়ে সংশয় রয়েছে। কারণ ‘পেঁয়াজের রাজধানী’ খ্যাত রাজ্য মহারাষ্ট্রে পাইকারি পর্যায়ে মানভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম হচ্ছে সর্বনিম্ন ৭ রুপি থেকে সর্বোচ্চ ১৬ রুপি। ভারতের অভ্যন্তরীণ বাজারে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম ওঠা-নামা করছে ১০-২০ রুপির মধ্যে।

এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা দরে। অবশ্য কয়েকদিন আগে এ দর ১২০ টাকা ছুঁয়েছিল।

আরও পড়ুন: আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

দেশটির সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসকে মহারাষ্ট্রের একজন পাইকারি ব্যবসায়ী খেদ জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের এতো দাম। কিন্তু দেশের কৃষক বা ব্যবসায়ীদের তাতে কোনো লাভ হচ্ছে না।

ইকোনমিক টাইমসকে এনসিইএলের অধীন সংস্থা হর্টিকালচার এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (হেপা) প্রেসিডেন্ট অজিত শাহ বলেন, আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি অস্বাভাবিক নয়। প্রতি বছরেই মার্চ-এপ্রিল মাসে (আন্তর্জাতিক) বাজারে পেঁয়াজের ঘাটতি দেখা দেয়।

এতোদিন ভারতীয় পেঁয়াজ এ ঘাটতি সামাল দিয়েছে। সরকারের সিদ্ধান্তে এ বছরের ৩ মাসে বাজারে ভারতীয় পেঁয়াজ পৌঁছায়নি। সেজন্যই এ ঘাটতি। তবে মে মাসে মিসর ও তুরস্ক থেকে পেঁয়াজের চালান আসা শুরু হবে। তখন দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। সূত্র: ইকোনমিক টাইমস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা