ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে

রোববার (১৭ মার্চ) ভোরে রাজধানী কাবুল ও হেলমান্দের গ্রিশক জেলার উত্তর হেরাত শহরের মধ্যবর্তী একটি প্রধান সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি তেলবাহী ট্যাংকার ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপিকে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ কাসিম রিয়াজ জানিয়েছেন, আজ সকালে একটি যাত্রীবাহী বাস, একটি ট্যাংকার ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে এ পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পেয়েছি।

আরও পড়ুন: নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে

প্রাদেশিক তথ্য দফতর জানিয়েছে, এ দুর্ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর গাড়িগুলোতে আগুন ধরে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ ঘটনার ছবিতে আগুনে পোড়া ট্যাংকারের দুমড়ানো-মোচড়ানো ধাতব কেবিন দেখা গেছে।

বাজে রাস্তাঘাট, মহাসড়কে বিপজ্জনক গাড়ি চালনা ও পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবে দেশটিতে নিয়মিত মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে আফগানিস্তানের সুউচ্চ সালং পাসে একটি তেলের ট্যাংকার উল্টে আগুন ধরে যায়। এ সময় ৩১ জন নিহত হন এবং আগুনে দগ্ধ হন আরও অনেকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা