পূজা চেরি
বিনোদন

বইমেলায় পূজা চেরী

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। এবার বইমেলায় দেখা গেল হালের আলোচিত এই নায়িকাকে।

আরও পড়ুন: ফের বিতর্কে কঙ্গনা

জানা গেছে, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কবিতার বইয়ের প্রচারেই মূলত মেলায় যান পূজা।

এদিন যে স্টলে পূজা চেরীকে দেখা যায়, সেই প্রকাশনা সংস্থা থেকেই প্রযোজক আব্দুল আজিজের কবিতার বই ‘প্রিয়তমা, তোমাকে বলছি’ প্রকাশিত হয়েছে। স্টলের ওপরে সম্মুখভাগে, ভেতরে আব্দুল আজিজের বড় বড় ছবি সাঁটানো। সেখানে বসেই মূলত এই প্রযোজকের বইয়ের প্রচার করলেন ঢাকাই ছবির এই চিত্রনায়িকা।

এবারের বইমেলায় আব্দুল আজিজের কবিতার বই ‘প্রিয়তমা, তোমাকে বলছি’ প্রকাশিত হয়েছে। এর আগে বইয়ের প্রচারে দুই নায়িকাকে সঙ্গে নিয়ে মেলায় গিয়েছিলেন তিনি। এবার পূজা চেরীকে একই স্টলে দেখা গেলেও আব্দুল আজিজকে দেখা যায়নি।

আরও পড়ুন: বলিউড থেকে সরিয়ে দিতে হবে!

কদিন আগেই নিজের ফেসবুকে ক্ষমা চেয়ে একটি পোস্ট দিয়ে পূজা চেরী লিখেছিলেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’

জাজের কর্ণধার আবদুল আজিজের সম্পর্ক এখন স্বাভাবিক হয়েছে জানালেন পূজা। গণমাধ্যমকে পূজা বলেন, ‘যেকোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আমি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি। আমি ছোট মানুষ। ভুল হতেই পারে। সেটা তারা বুঝে আমাকে ক্ষমাও করেছেন। এখন সম্পর্ক স্বাভাবিক।’ এ ঘটনার পর এবার সরাসরি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধারের বইয়ের প্রচারে বইমেলায় গিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটিতে ফেরার আনুষ্ঠানিকতা সারলেন পূজা।

আরও পড়ুন: আলিয়ার ‘গোপন’ ছবি ফাঁস!

প্রসঙ্গত, সেই ছোট্টবেলাতেই একটি ওয়াশিংপাউডারের বিজ্ঞাপনের মডেল হয়ে দর্শকের নজর কেড়েছিলেন পূজা। জাজ মাল্টিমিডিয়ার প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম বড় পর্দায় আসেন পূজা। এরপর ‘তবুও ভালোবাসি’, ‘ভালোবাসতে মন লাগে’, ‘অগ্নি’, কৃষ্ণপক্ষ’ ও ‘বাদশা দ্য ডন’ ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।

চোখের পলকেই ছোট্ট পূজা বড় হয়ে যান। জাজের হাত ধরেই যৌথ প্রযোজনার ‘নূরজাহান’ ছবি দিয়ে তার একক নায়িকা হিসেবে অভিষেক ঘটে। তবে নায়িকা পূজার উত্থান ‘পোড়ামন-২’ ছবি দিয়ে। সিয়ামের বিপরীতে এই ছবিটি পূজাকে রাতারাতি আলোচনায় নিয়ে আসে। সেই যাত্রাকে রঙিন করে পথ চলছেন এই তরুণী।

অভিনয়-নাচ-গ্ল্যামার দিয়ে তিনি প্রযোজক ও পরিচালকদের মনে আশা জাগিয়েছেন নতুন প্রজন্মের সিনেমায়। বিশেষ করে মশলাদার সিনেমায় তিনি দিনে দিনে হয়ে উঠছেন নির্ভরশীল নায়িকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

সংসদে অপসংস্কৃতি ও চরিত্রহনন বন্ধের দাবি বিরোধী নেতার

জাতীয় সংসদকে কোনোভাবেই ব্যক্তিপূজা বা তোষামোদের মঞ্চে পরিণত করা উচিত নয় বলে ম...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

বিশ্বকাপে ব্রাজিল-জাপান লড়াই, হিউস্টনে জমজমাট ম্যাচের অপেক্ষা

বিশ্বকাপের নকআউট পর্ব মানেই এক ম্যাচের ভাগ্য নির্ধারণ। সামান্য ভুলেই শেষ হয়ে...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা