বিনোদন

দক্ষিণী সিনেমায় জাহ্নবী

সান নিউজ ডেস্ক : জাহ্নবী কাপুর বলিউডের অন্যতম স্টারকিড। বলিউডে পা রেখেছেন পাঁচ বছর আগে।‘ধড়ক’ ছবির মাধ্যমে অভিষেক হওয়া জাহ্নবী কাপুর বলিউডে অনেক ছবিতে কাজ করেছেন। এবার বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী ছবিতে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: গুরুতর আহত শাকিব খান!

জাহ্নবীর দক্ষিণী অভিষেকের খবর অনেক দিন ধরেই মিডিয়ার শিরোনামে রয়েছে। যদিও, অতীতে জাহ্নবীর বাবা বনি কাপুর তার দক্ষিণী অভিষেকের কথা অস্বীকার করেছিলেন। এখন আবারও জাহ্নবীর দক্ষিণী অভিষেকের খবর সামনে আসছে। দাবি করা হচ্ছে অভিনেতা জুনিয়র এনটিআরের বিপরীতে জুটি বাঁধবেন জাহ্নবী।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জাহ্নবীকে দক্ষিণের অভিনেতা জুনিয়র এনটিআর-এর বিপরীতে দেখা যাবে। এই ছবির নাম এখনও ঠিক হয়নি৷ বর্তমানে এটিকে বলা হচ্ছে ‘এনটিআর ৩০’। এই ছবিটি পরিচালনা করছেন কোরাতলা শিভা। দাবি করা হচ্ছে, এই মাসের শেষ নাগাদ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হবে এবং মার্চ থেকে এর শুটিং শুরু হবে।

যদিও জাহ্নবীর বাবা মেয়ের সাউথ ডেবিউকে অস্বীকার করছেন। যাইহোক, মিডিয়া রিপোর্ট অনুসারে ছবির সাথে যুক্ত একটি সূত্র নিশ্চিত করেছে যে নির্মাতারা সম্প্রতি জাহ্নবীকে ছবিতে চুক্তিবদ্ধ করেছেন। তিনি শীঘ্রই জুনিয়র এনটিআরের সাথে একটি ফটোশুটের জন্য দলের সাথে যোগ দেবেন। এ মনও দাবি করা হচ্ছে যে নির্মাতারা কয়েক দিনের মধ্যে এই ফটোশুট করার পরিকল্পনা করছেন।

এদিকে জাহ্নবী ছাড়াও কয়েকজন অভিনেত্রী ছিলেন ছবির নির্মাতাদের পছন্দের তালিকায়। সব দিক বিচার করে শেষপর্যন্ত বনি-কন্যাকেই চূড়ান্ত করেন ছবির পরিচালক ও প্রযোজক।

আরও পড়ুন: জমকালো ফাইনালে থাকছে জেমস-ওয়ারফেজ

বনি কাপুর যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাহ্নবীর দক্ষিণে অভিষেকের একটি বিবৃতি দিয়েছেন। অন্যদিকে, একটি ইভেন্ট চলাকালীন জুনিয়র এনটিআর ভক্তদের অনুরোধ করেছিলেন তার পরবর্তী ছবি সম্পর্কে আরও আপডেট না চাইতে। অভিনেতা বলেছেন, এটি তাকে ও পুরো দলকে চাপে ফেলেছে। নতুন কিছু হলে তিনি নিজেই জানাবেন। এনটিআর কখন ফিল্মে জাহ্নবীর এন্ট্রি নিয়ে তার নীরবতা ভাঙেন তা দেখতে আকর্ষণীয় হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা