সালমান খান
বিনোদন

নতুন রূপে সালমানের আত্মপ্রকাশ

সান নিউজ ডেস্ক: বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। ঈদ উপলক্ষ্যে অনুরাগীদের জন্য এক চমক নিয়ে হাজির হবেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের নতুন ছবি কিসি কা ভাই, কিসি কি জানে গান গাইবেন সাল্লু ভাই।

আরও পড়ুন: ৫ কোটি টাকার ঘড়ি

ছবিটির ‘নাইয়ো লগদা’ গানের অন্য একটি ভার্সনের সংস্করণ গাইবেন তিনি। হিমেশ রেশমিয়া সেই গানে সুর করবেন। তবে গায়কের ভূমিকায় সালমান এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকটি ছবির গানে কন্ঠ দিয়েছেন ভাইজান।

এর আগে তার অভিনীত ‘কিক’ সিনেমার ‘হ্যাংওভার’ গানটি তিনি গেয়েছিলেন। পরের বছর নিজের প্রযোজিত সিনেমা ‘হিরো’-র টাইটেল ট্র্যাকের একটি ভার্সনে শোনা যায় সালমানের কন্ঠে। এই ছবিতে আরমান মালিকের গাওয়া গানটির পাশাপাশি বেশ জনপ্রিয় হয় সালমানের গাওয়া ভার্সনটাও।

গানের প্রতি তার বরাবরই অনুরাগ ছিল। সংগীতশিল্পী লতা মুঙ্গেশকরের একটি গানের কয়েক কলি গেয়ে অনুরাগীদের মুগ্ধ করেছিলেন এই অভিনেতা।

আরও পড়ুন: অবশেষে রাজনীতিতে বুবলী!

জানা গেছে, ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবির নির্মাতারা এখনই বিশেষ কোনো তথ্য দিতে নারাজ। তবে ঈদের আগে অনুরাগীদের চমকে দিতে ছবি মুক্তির আগেই সালমানের গাওয়া গানটি প্রকাশ করার পরিকল্পনা আছে নির্মাতাদের।

উল্লেখ্য, বড়পর্দার এই অভিনেতা ‘পাঠান’ ছবিতে কয়েকটি দৃশ্যে শাহরুখ খানের সাথে যুগলবন্দি নজর কেড়েছে দর্শকদের। দুই মহাতারকাকে এক ফ্রেমে দেখতে পাওয়া অনুরাগীদের কাছে কম বড় পাওনা নয়।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা