সাদিয়া জাহান প্রভা
বিনোদন

মানসিকভাবে খুব ভেঙে পড়েছি

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: হিরো আলমকে শিল্পী মনে করি না

তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়ই ছবি শেয়ার করেন, মনের অনুভূতি ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে। কখনো আবার অনুসারীদের পরামর্শ দেন।

এবার প্রভার নামে টিকটকে একাধিক ভুয়া আইডি চালু হয়েছে। এ নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন তিনি।

তিনি বলেন, এটি আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। কারণ যে মানুষগুলো এসব আইডি ব্যবহার করছে, তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে।

আরও পড়ুন: অবশেষে রাজনীতিতে বুবলী!

ইনস্টাগ্রামে ‘ভুয়া টিকটক অ্যাকাউন্ট’-এর স্ক্রিনশট পোস্ট করে প্রভা লিখেছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব। টিকটকে আমার কোনো আইডি নেই। ইতোমধ্যে আমার নাম করে যেসব টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন, সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারেই আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তা হলে আমি আপনাদের কাছে অনুরোধ করব— আমার নামে খোলা এই আইডিগুলোতে রিপোর্ট করে এগুলো চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন।

তিনি আরও লিখেছেন, আমার যত বন্ধু ও কলিগস আছে, তারা যদি কখনো আমার এই পোস্টটা দেখে থাকেন, তাদের আমি অনুরোধ করব— তারা যেন তাদের ভেরিফাই করা আইডি থেকে এসব ফেক আইডির ব্যাপারে রিপোর্ট করেন এবং আমাকে এই আইডিগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করেন।

আরও পড়ুন: আমার বড়লোক বয়ফ্রেন্ড ছিল না!

প্রভা বলেন, সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সাহায্য করুন। আমার উদ্দেশ্য কখনই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা না। আশা করি, আপনারা আমার এই অনুরোধটা রাখবেন। এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা