ছবি : সংগৃহিত
বিনোদন

আমার বড়লোক বয়ফ্রেন্ড ছিল না!

বিনোদন ডেস্ক : ভালোবাসার মাসে কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র কেমন প্রেমিক চান, তা নিজেই বিস্তারিত খোলাসা করলেন তিনি। এ সময় ঘটা করে প্রেমের সপ্তাহ পালনের পক্ষে মত দেন অভিনেত্রী।

আরও পড়ুন : নিষিদ্ধ ‘জয়ল্যান্ড’ ভারতে

ফেসবুকে তিনি লেখেন, ‘রোজ, চকলেট কিচ্ছু চাই না, বিশ্বাস করো। পারলে বিশ্বাস ফিরিয়ে দিও ভালোবাসায়।’

স্বামী শিলাদিত্যর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার এক দশক পার হয়ে গেছে।

এই দীর্ঘ সময়ে শ্রীলেখা প্রেম-বিয়ে নিয়ে ভেবেছেন কিনা এ প্রশ্ন তিনি জানান, ‘না, ভাবতে পারিনি। পাইওনি তেমন কাউকে। ১০ বছর আলাদা থেকে একা থাকার যেন অভ্যাস হয়ে গেছে। নিজের স্পেসে অন্য কাউকে কতটা আমি বরদাস্ত করতে পারব, সেটাও আমি জানি না। আমিই তো আমার বস। আমার পোষ্যপ্রেম নিয়েই খুশি।’

আরও পড়ুন : তুমি সেক্সি!

সিঙ্গেল এই অভিনেত্রী বলেন, ‘চারদিকে এত পরিমাণে নেগেটিভিটি ছড়িয়ে পড়েছে যে এগুলো রুখতে চাইলেও প্রতি সপ্তাহে প্রেমের সপ্তাহ হওয়া উচিত।

তিনি আরও বলেন, ‘কাউকে যদি এক সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, তাহলে সেই মানুষটা যা-ই করুন না কেন, তার সম্পর্কে নেতিবাচক কিছু মন্তব্য করবেন না।’

সম্পর্কে জড়ালে কেমন প্রেমিক চান এ বিষয়ে শ্রীলেখা স্পষ্ট জবাব দেন, ‘আমার এমন মানুষ চাই যাকে দেখতে একটু পদের হবে। মাথায় বুদ্ধি থাকবে। আর সৎ পথে উপার্জিত টাকা থাকতে হবে।

আরও পড়ুন : গাঁটছড়া বাধছেন প্রভাস-কৃতি!

চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা নিয়ে সেই টাকায় সিনেমা বানানোর মতো অসৎ কাউকে চাই না জীবনে। আমার কোনোদিনই বড়লোক বয়ফ্রেন্ড ছিল না। এমন একজন চাই, যে সৎ পথে টাকা উপার্জন করেছে। যার টাকায় আমি সিনেমা তৈরি করব।’

প্রসঙ্গত, শ্রীলেখা মিত্রের প্রথম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ বিপুল প্রশংসিত হয়েছে। এ সিনেমায় মধ্যবয়সী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা ও প্রযোজনাও করেছেন অভিনেত্রী নিজেই।

আরও পড়ুন : বিয়ে ভাঙা ভালো কিছু নয়

এছাড়াও শীঘ্রই শুরু হতে যাচ্ছে তার ‘মীরজাফর’-এর শুটিং।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

সূত্রাপুরে আগুনে দগ্ধ প্রবাসীর মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘ...

দুই জানাজা শেষে অপ্রতিমের দাফন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

অপ্রতিম হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৪২ ঘর

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে প্রায় ৪২টি ঘর ও ঘরের ভেতরে...

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা