ছবি : সংগৃহিত
বিনোদন

শ্রাবন্তী আমায় বিয়ে করে নিক

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় নাম অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা শর্মা। এক যুগ পেরিয়ে গেছে তাদের প্রেমের সম্পর্কের। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমের ১৩ বছর পূর্ণ হবে তাদের। কিন্তু এখনো এই জুটির নেই কোনো বিয়ের খবর। সবার মনেই একি প্রশ্ন এত বছর পরেও কেনো তারা সামাজিকভাবে বিয়ে করছেন না।

আরও পড়ুন : নোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় অর্থদন্ড

ভালোবাসা দিবস আর অঙ্কুশের জন্মদিন একই দিনে। একই সাথে দুই উৎসবে বরাবরই তার সঙ্গী ঐন্দ্রিলা। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছিলেন, কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।

এরপর সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও পোস্ট করেছেন অঙ্কুশ। সেখানেই জানা গেল, কেবল ভক্তরাই নন, অঙ্কুশ ঐন্দ্রিলার সম্পর্ক নিয়ে চিন্তিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, তৃণা সাহা আর শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাই জানতে চাইছেন, তাদের সম্পর্কের পরিনতি কবে?

আরও পড়ুন : নোয়াখালীতে ইঁদুরের ফাঁদে তরুণের মৃত্যু

সম্প্রতি অঙ্কুশ ঐন্দ্রিলার পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, জিম শ্রাবন্তী জানতে চাইছেন, কবে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন তারা? প্রশ্নে জর্জরিত অঙ্কুশ শেষ পর্যন্ত মুখ ফস্কে বলেই ফেললেন, ‘সবার এক প্রশ্ন! আমার অবিবাহিত থাকা নিয়ে যদি শ্রাবন্তীর এতো সমস্যা হয় তাহলে ও আমায় বিয়ে করে নিক না! আমার কোনো সমস্যা নেই’।

কথাটা বলেই অঙ্কুশ বুঝতে পারলেন মারাত্মক ভুল করে ফেলেছেন তিনি! ঐন্দ্রিলার রাগী দৃষ্টি পেরিয়ে তাই ছুটে পালালেন ঘর ছেড়ে। এদিকে ঐন্দ্রিলা তো রেগে আগুন।

আরও পড়ুন : বসতঘর ভেঙ্গে নিছে সুদখোর, আদালতে দম্পতি

নেটিজেনদের ধারণা এর সঙ্গে যোগ রয়েছে পর্দার। ভিডিওর মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, নতুন কোনো সিনেমা আসতে যাচ্ছে। হয়তো সেটারই প্রচারের অভিনয় কায়দা এটি। তবে শেষ পর্যন্ত ভালোবাসা দিবসেই হয়তো জানা যাবে সত্যিটা।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

গড় আয়ুতে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের অগ্রগতির সূচকে একটি বড় সা...

সংকটের মধ্যেই আরও বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে...

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে ক্যামেরার আলো ও অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন ছোট পর্দার...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা