ছবি : সংগৃহিত
বিনোদন

গুরুতর আহত শাকিব খান!

সান নিউজ ডেস্ক : ঢালিউডের সুপারস্টার শাকিব খান শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন।বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন তিনি।

আরও পড়ুন : জমকালো ফাইনালে থাকছে জেমস-ওয়ারফেজ

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আফতাবনগরে এ দুর্ঘটনার শিকার হন ঢালিউড কিং।

সূত্র থেকে জানা যায়, ‘আগুন’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং সেটে পায়ে আঘাত পান তিনি।

আরও পড়ুন : শ্রাবন্তী আমায় বিয়ে করে নিক

আহত নায়ককে রাজধানীর গুলশানে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার দ্রুত এক্স-রে করে ডান পা মচকে গেছে বলে জানান চিকিৎসক।

এ বিষয়ে সিনেমাটির পরিচালক মালেক আফসারী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘শাকিব খান শুটিং এ মারাত্মক আহত হয়েছেন। পায়ে লেগেছে। চিকিৎসা চলছে। দোয়া চাই।’

আরও পড়ুন : কিংবদন্তি হুমায়ূন ফরিদীকে হারানোর ১১ বছর

প্রসঙ্গত, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে নায়ক শাকিবের অভিনয় করা এই ছবিটি। জাহারা মিতুর সাথে জুটি বেধেঁ অভিনয় করবেন তিনি।

এ সিনেমায় আরও থাকছেন মিশা সওদাগর ও আলী রাজসহ অনেকে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা