বিনোদন

পূজা হেগড়ের ভাইয়ের বিয়েতে সালমান

বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের প্রেমে পড়েছেন বলিউড ভাইজান সালমান খান। এমন কানাঘুষা চলছিল আগে থেকেই। সম্প্রতি পূজার ভাইয়ের বিয়েতে সালমান উপস্থিতি এ গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন : দুর্ঘটনা থেকে বাঁচলেন সানি লিওন

পূজার ভাই ঋষভ হেগড়ে ও শিবানি শেট্টির বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিসহতাঁদের গোটা পরিবারের সাথে হাসিমুখে ছবি তুলেছেন বলিউড ভাইজান। পূজা নিজেই ছবি পোস্টটি করেন। এ ছবিটি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

এদিনে সালমান পরেছিলেন কালো শার্ট এবং কালো প্যান্ট। তার অল ব্ল্যাক লুক বেশ নজর কেড়েছে সবার।

ছবিটি দেখে অনেকেই মন্তব্য করেছেন, ‘পূজা-সালমানের প্রেমের জল্পনায় এই বুঝি সিলমোহর পড়ল!’

জানা গেছে, খুব শীঘ্রই পূজা-সালমান জুটিকে দেখা যাবে ‘কিসি কি ভাই কিসি কি জান’ সিনেমায়। ইতিমধ্যে ২৫ জানুয়ারি ‘পাঠান’-এর সঙ্গে মুক্তি পেয়েছে ছবিটির টিজার। চলতি বছরের এপ্রিল মাসে ইদের দিন ছবিটি মুক্তি পাবে।

সালমান আগে জানিয়েছিলেন, সপরিবারে দেখার মতো বিনোদনমূলক ছবি এটি।

আরও পড়ুন : সংগীতশিল্পী বাণী জয়রামের মরদেহ উদ্ধার

ছবিটির পরিচালনায় থাকছেন ফরহাদ সামজি। সালমান-পূজা ছাড়াও এই ছবিতে রয়েছেন শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, জস্‌সি গিল, রাঘব জুয়ালরা।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা