বিনোদন

দুর্ঘটনা থেকে বাঁচলেন সানি লিওন

বিনোদন ডেস্ক : অল্পের জন্য বড় দুর্ঘটনার শিকার হওয়া থেকে বাঁচলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। মণিপুরের ইম্ফলের একটি ফ্যাশন শোতে অংশ নিতে যাচ্ছিলেন তিনি। এর ১দিন আগে শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬ দিকে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে ঐ শহর। সানি লিওনের গন্তব্য স্থান থেকে মাত্র ১০০ মিটার দূরে এই বিস্ফোরণ ঘটে। যদিও এখনও পর্যন্ত পাওয়া যায়নি কোনো হতাহতের খবর।

আরও পড়ুন: নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল

বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে হাত্তা কাংজেইবুং নমক এলাকায়, যা ইম্ফলে অবস্থিত। যদিও কি থেকে এই বিস্ফোরণ ঘটল সে তথ্য জানা যায়নি। কোনো এক্সপ্লোসিভ ডিভাইস, নাকি গ্রেনেড থেকেই এমন ঘটনা ঘটল তা এখনও নিশ্চিত নয়।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে সানি লিওন ব্যস্ত আছেন কোটেশন গ্যাং নামক একটি ছবির শ্যুটিংয়ে। এই ছবির শ্যুটিং করতে গিয়েই কিছুদিন আগে চোট পেয়েছিলেন অভিনেত্রী। তিনি নিজেই সেটারই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

প্রসঙ্গত, দীর্ঘ দিন পর্দার বাইরে ছিলেন সানি লিওন। বর্তমানে তিনি ‘কোটেশন গ্যাং’ নামের একটি সিনেমার শুটিং করছেন।

সান নিউজ/জেএইচএসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে: মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হ...

ওয়াশিংটনকে বার্তা দিয়ে বেইজিংয়ে শি-পুতিন বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠি...

হামে থামছে না শিশুমৃত্যু

দেশে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্...

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

ঘরের মাঠে টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট...

ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

‘অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’- এই প্রতিপা...

চার জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা