বিনোদন

মুক্তি পেল ‘ফারাজ’

বিনোদন ডেস্ক : ঢাকার হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনা অবলম্বনে বলিউডে হংসল মেহতার পরিচালনায় এবং টি-সিরিজ ও বেনারস মিডিয়া ওয়ার্কসের প্রযোজনায় নির্মিত হয়েছে অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘ফারাজ’। চলচ্চিত্রটি ২০২২ সালের ১৫ অক্টোবর লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল। এরপর নানা আইনি বেড়াজালে সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সব কাটিয়ে অবশেষে মুক্তি পেল ‘ফারাজ’।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট নাগরিক

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিল্লি হাইকোর্ট সিনেমাটির মুক্তি স্থগিত চেয়ে করা আবেদন বাতিল করে দেয়। সব সংকট কাটিয়ে শুক্রবার (৩ জানুয়ারি) ভারতের ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

পরিচালক হংসল মেহতা বলেন— ‘‘আমরা চাই দর্শক ধীরে ধীরে সিনেমাটি দেখে আবিষ্কার করুক; তারা প্রেক্ষাগৃহে গিয়ে এ সিনেমা নিয়ে আলোচনা করুক। এটি এমন একটি সিনেমা যা সরাসরি ওটিটিতে মুক্তি পেতে পারতো। কিন্তু আমি বিশ্বাস করি, ‘ট্রিপল আর’, ‘পাঠান’ যেমন দর্শনীর সিনেমা, তেমনি ‘ফারাজ’ সিনেমাও বড় পর্দায় উপভোগ করা উচিত।’’

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

তিনি বলেন ‘একটি সিনেমার সাফল্যের মাপকাঠি হয়ে উঠেছে বক্স অফিস। এ বিষয়টি আমার মতো অনেক পরিচালকের কাছে বেদনার ব্যাপার। প্রত্যেক সিনেমার কিছু দর্শক আছে। প্রত্যেক সিনেমা প্রতি শুক্র ও শনিবার ব্লকবাস্টার হতে পারে না।’

প্রসঙ্গত, ২০২১ সালের ৫ আগস্ট, পরিচালক হংসল মেহতা তার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ফারাজ-এর কথা প্রথম প্রকাশ করেন। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর। পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল এ সিনেমায় অভিনয় করেছেন। এটি তাদের অভিষেক চলচ্চিত্র। ‘ফারাজ’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমির আলী, জুহি বব্বর, শচিন লালওয়ানি, পলক লালওয়ানি, রেশম সাহানি প্রমুখ।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা