বিনোদন

হলি আর্টিজান নিয়ে সিনেমা ‘ফারাজ’

বিনোদন ডেস্ক : ২০১৬ সালের ১ জুলাই রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয়েছিলো। সেই হামলায় মোট ২৮ জন মানুষ নিহত হয়, যাদের মধ্যে ১৭ জন বিদেশী, দুই জন পুলিশ কর্মকর্তা এবং ছয় জন বন্দুকধারী।

এবার হলি আর্টিজানের ওই হামলার ঘটনা নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে বলিউডে। সিনেমাটির নাম ‘ফারাজ’। প্রযোজনা করছে বলিউডের প্রথম সারির প্রতিষ্ঠান টি সিরিজ। বৃহস্পতিবার (৫ আগস্ট) একটি মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেয়া হয়েছে।

‘ফারাজ’ নির্মাণ করছেন হানসাল মেহতা। যিনি গত বছর ‘স্ক্যাম ১৯৯২’ ওয়েব সিরিজ নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বকে। গত তিন বছর ধরে তিনি এই সিনেমা নির্মাণের পরিকল্পনা সাজাচ্ছিলেন। অবশেষে কাজটি শুরু করতে পেরে উচ্ছ্বসিত এ নির্মাতা।

হানসাল মেহতা বলেন, ‘ফারাজ’ একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এটা অত্যন্ত ব্যক্তিগত একটি গল্প যেটা আমি গত তিন বছর ধরে আমি হৃদয়ে পুষে রেখেছি। এখানে গভীর মানবতা এবং সহিংস প্রতিকূলতার মধ্যেও বিজয়ের প্রসঙ্গ উঠে আসবে।

এদিকে এই সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রয়াত শশী কাপুরের ছেলে জাহান কাপুর। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তার চাচাতো বোন বলিউড তারকা কারিনা কাপুর। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বড় পর্দায় তোমাকে দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না। তোমাকে নিয়ে আমরা গর্বিত।’

প্রসঙ্গত, গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় ফারাজ নামটি জড়িয়ে আছে। তার পুরো নাম ফারাজ আইয়াজ হোসেন। মাত্র ২০ বছর বয়সী এই মুসলিম বাংলাদেশী যুবক ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা