ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

সান নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ১০৪ জন। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৩০১ জন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় ছোঁয়াচে এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৯৫ হাজার ৯৩৭ জন। আর মারা যান ১ হাজার ২০১ জন। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যার মধ্যে খুব বেশি তফাৎ না থাকলেও দুটিই এখন ঊর্ধ্বমুখী।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার ৩৫১ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৬৫ হাজার ৯৬৭ জনে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ সময়ের মধ্যে দেশটিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৫৩৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ হাজার ২৬৫ জন সংক্রমিত হয়েছেন তাইওয়ানে। আর তৃতীয় সর্বোচ্চ ২৭ হাজার ৮৮৪ জন আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে জাপানে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০৮ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে। আর তৃতীয় সর্বোচ্চ ১৫৪ জনের মৃত্যু হয়েছে ইউরোপের দেশ জার্মানিতে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা