স্বস্তিকা মুখার্জি
বিনোদন

আমার অ্যারেঞ্জড ম্যারেজ হয়েছিল

সান নিউজ ডেস্ক: টলিউডের লাস্যময়ী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। গল্পের প্রয়োজনে পর্দায় যেমন খোলামেলা রূপে অভিনয় করেন, আবার নিজের স্বাচ্ছন্দ্য মতো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোলামেলা ছবি।

আরও পড়ুন: নিখুঁত হওয়া মোটেই সহজ নয়

এসব কারণে প্রায়শই সমালোচনা সহ্য করতে হয় স্বস্তিকাকে। নেটিজেনদের নোংরা মন্তব্য অনেকটা সয়ে গেছে তার।

সম্প্রতি বিয়ে নিয়ে কোনো ধরনের অস্বস্তিতে ভোগেন কিনা? এমন প্রশ্নের জবাবে অকপট স্বস্তিকা। জানালেন, কোনো ধরনের অস্বস্তিতে ভোগেন না। নেই কোনো আফসোস। বরং একমাত্র মেয়েই তার জীবনের শক্তি ও সাহস।

নব্বই দশকের শেষের দিকে রবীন্দ্রসংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা। শুরুর কিছুদিন পর থেকে সম্পর্কটা ঠিক সুরে বাজছিল না। সংসারে বেসুরো ভাঙনের মুখে শিশু সন্তানকে সঙ্গে বেরিয়ে আসেন শ্বশুরালয় থেকে।

আরও পড়ুন: অঙ্কুশকে ‘নোংরা’ বললেন শুভশ্রী

অভিনেত্রী বলেন, ‘আমার অ্যারেঞ্জড ম্যারেজ হয়েছিল। কোনো আফসোস নেই, কারণ আমি যখন ভাবি আমার জীবনটা আমি ওই বিয়েটা ছাড়া কাটাতে পারতাম, আমার মনে হয় তাহলে অন্বেষা আমার সঙ্গে থাকত না। আর এই ভাবনাটায় মনে হয় তাহলে তো আমার অস্তিত্বটাই অবলুপ্ত হয়ে যেত।’

গত সপ্তাহেই মেয়ে অন্বেষা ২৩তম বসন্তে পা রেখেছে। জন্মদিনে মেয়েকে নিয়ে আদুরে পোস্ট করেছিলেন অভিনেত্রী। অন্বেষা বর্তমানে স্নাতকোত্তর করছেন বিদেশে।

আরও পড়ুন: শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানি

বাবা অভিনেতা হওয়া সত্ত্বেও অভিনয়ে অবস্থান গড়তে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে স্বস্তিকাকে। সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করলেও পরবর্তীতে পেয়েছেন ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রীর তকমা। বাংলার পাশাপাশি হিন্দিতেও কাজ চালিয়ে যাচ্ছেন সমানতালে। সর্বশেষ তাকে দেখা গেছে নেটফ্লিক্সের ‘কলা’ ছবিতে। এতে উর্মিলা মঞ্জুশ্রী চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা