বিনোদন

উড়াল দিচ্ছেন রাজ-পরীমনি!

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজের সুখের সংসারে গত এক সপ্তাহ ধরে বইছে বিচ্ছেদের সূর। ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুজন শুরুতে আলাদা হয়ে যাওয়ার কথা বললেও এরইমধ্যে তাদের সম্পর্কে জোড়া লেগেছে। ৩ জানুয়ারি থেকে একসঙ্গেই আছেন রাজ-পরী।

আরও পড়ুন: নতুন কিছুর অপেক্ষায় আমি

এবার পাওয়া গেল নতুন খবর, পরীমণি ও শরিফুল রাজ দুবাই যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরিফুল রাজ ও পরীমণি।

শুধু রাজ-পরী নন। দুবাই যাচ্ছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

জানা গেছে, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে আনতেই এই আয়োজন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।

আরও পড়ুন:শীতে উষ্ণতা ছড়াচ্ছেন রুনা খান!

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি হঠাৎ করেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমনি। সেই সঙ্গে জানান, তিনি ও অভিনেতা শরিফুল রাজ বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। এরপর ২২ জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাজ ও পরীমনি। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা