দীপিকা পাড়ুকোন
বিনোদন

নতুন কিছুর অপেক্ষায় আমি

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিভিন্ন কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন এই লাস্যময়ী এই অভিনেত্রী।

আরও পড়ুন: ‘পাঠান’ প্রদর্শন করা যাবে না!

সম্প্রতি ‘পাঠান’ সিনেমার বেশরম রং গানে দীপিকার পোশাক নিয়ে বিতর্ক যেন থামছেই না। এরই মাঝে সমুদ্র সৈকতে স্বামীর সঙ্গে নিজের ৩৭তম জন্মদিন উদযাপন করেছেন এ অভিনেত্রী।

স্বামী রণবীর লেন্সবন্দি করলেন দীপিকাকে। সমুদ্রে ঢেউয়ের মাঝে ছুটে চলেছে ইয়ট, নিওন বিকিনিতে দীপিকা, হাওয়ায় উড়ছে চুলছে। দিলেন বিশেষ বার্তা।

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, এক টুকরো ঝলক, ফেলে আসা বছরটা ঠিক যেমনটা কাটল, অন্তত জন্মদিনের দিনটা যে ভাবে কাটল। নতুন বছরে নতুন কিছুর অপেক্ষায় আমি, সকলের উন্নতি হোক, বর্তমানে বাঁচুন, কৃতজ্ঞতা সকলকে।

শেষে দীপিকার সংযোজন, আমার জন্মদিন এত শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য ধন্যবাদ সকলকে।

আরও পড়ুন: মা হওয়ার প্রতিটা মুহূর্ত ভীষণ অর্থপূর্ণ

প্রসঙ্গত, সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন হিসেবে, দীপিকা বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুইটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

২০০৭ সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ওম শান্তি ওম মুক্তি পায় যেখানে দীপিকা দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার লাভ করেন। পাড়ুকোন প্রণয়ধর্মী লাভ আজ কাল (২০০৯) এবং নাট্যধর্মী লাফাঙ্গে পারিন্দে (২০১০) চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। তবে তার প্রণয়ধর্মী হাস্যরসাত্মক বচনা অ্যায় হাসিনো (২০০৮) এবং হাস্যরসাত্মক হাউসফুল (২০১০) চলচ্চিত্রে তার অভিনয় নেতিবাচক মন্তব্য লাভ করে।

ব্যক্তিগত জীবনে ২০১৭ সালে দীপিকা রণবীর সিং-এর সাথে তার সম্পর্কের কথা জানান। সঞ্জয় লীলা ভন্সালীর ‘গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়েছিল। ২০১৮ সালের নভেম্বরে তারা ইতালির লেক কোমোতে কঙ্কানি ও সিন্ধি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শেষবার রণবীর-দীপিকাকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘৮৩’ সিনেমায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা