বিনোদন

‘পাঠান’ প্রদর্শন করা যাবে না!

সান নিউজ ডেস্ক: চার বছর ধরে বলিউড বাদশা শাহরুখ খানকে পর্দায় দেখতে যেমন অধীর আগ্রহে দিন কাটাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। তেমনই শাহরুখের ‘পাঠান’ সিনেমা নিয়ে বিতর্ক এখনও চলছে।

আরও পড়ুন: মা হওয়ার প্রতিটা মুহূর্ত ভীষণ অর্থপূর্ণ

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।

এবার ভারতের গুজরাটে বজরং দলের কর্মীদের রোষের মুখে কিং খানের সিনেমা ‘পাঠান’। আহমেদাবাদের একটি শপিং মলে ভেঙে, গুঁড়িয়ে দেওয়া হলো শাহরুখ এবং দীপিকার ছবির বড় হোর্ডিং।

আরও পড়ুন: ভুল বুঝে ফিরলেন পরীমনি

টুইটারে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে কয়েকজন সিনেমা থিয়েটারে এসে উত্তেজনার সৃষ্টি করছেন। বুধবার ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে এমনই এক অস্থির পরিবেশ সৃষ্টি করেন তারা। সেই শপিং মলের কর্তৃপক্ষ বজরং দলের সদস্যদের থামাতেও চেষ্টা করেন। কিন্তু কোনো লাভ হয়নি। উল্টে তাদের রীতিমতো হুমকি দিয়েছেন তারা।

বজরং দলের সদস্যরা কর্ণবতীর ওই থিয়েটারের কর্তৃপক্ষকে হুমকি দিয়ে বলেন, এখানে দীপিকা এবং শাহরুখের এই সিনেমা প্রদর্শন করা যাবে না। তাদের কথা না শুনে যদি এই সিনেমা প্রদর্শন করা হয়, তাহলে বজরং দলের আসল রূপ দেখতে পাবেন তারা। হিন্দু ধর্মের অবমাননা কখনো সহ্য করবে না বজরং দলের সদস্যরা।

উল্লেখ্য, অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ, দীপিকার পাশাপাশি সিনেমাপটিতে আরও দেখা যাবে জন আব্রাহাম, আশুতোষ রানাসহ ক্যামিও চরিত্রে সালমান খানকেও। হিন্দি ছাড়াও তামিল-তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।

আরও পড়ুন: তামান্নার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল!

প্রসঙ্গত, বেশরম রং দেখে দীপিকার পোশাক দেখে বিরক্ত মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। যদি সিনেমার সিন ও পোশাক পরিবর্তন না করা হয় তাহলে এই ছবি মধ্যপ্রদেশে ব্যান করার হুমকি দেন তিনি। তার দাবি ছবিতে এই পোশাক পরিবর্তন করতে হবে না হলে ঐ সিন ডিলিট করতে হবে। প্রথম গান মুক্তি থেকে ছবি ঘিরে তৈরি হচ্ছে বাধা।

টুইটারে ছবি বয়কটেরও ডাক দিয়েছে একাংশ। এমনকী দীপিকাকে টুকরে টুকরে গ্যাঙের সদস্য বলেও দাবি করে নেটিজেনদের একাংশ। টুইটে নরোত্তম মিশ্র লেখেন, ‘দীপিকার পোশাক খুবই আপত্তিজনক ও গানটিও খুব নোংরা মানসিকতা থেকে তৈরি।’

এখানেই শেষ নয়, সারা ভারত হিন্দু মহাসভার সর্বভারতীয় প্রেসিডেন্ট স্বামী চক্রপানী মহারাজ তার টুইটে লেখেন, ‘শাহরুখ খানের ছবি পাঠানে এটা গেরুয়া রং ও হিন্দু সংস্কৃতির অপমান। সেন্সর বোর্ড কি ঘুমাচ্ছে? আমরা এই ছবি ব্যান করব। হিন্দু মহাসভা এর বিরোধিতা করবে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা