বিনোদন

সিনেমায় অভিষেক হচ্ছে নিশোর

সান নিউজ ডেস্ক: সবশেষে ঘোষণা এলো, সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে নিশোর। এই অভিনেতাকে সিনেমায় দেখার জন্য ভক্তদের আগ্রহের কমতি ছিলো না। অবশেষে বড় পর্দায় নাম লেখালেন ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বাড়িতে বিস্ফোরণ, নিহত ৩

সিনেমার নাম 'সুড়ঙ্গ', যেটি পরিচালনা করবেন রায়হান রাফী। নিশোর সঙ্গে ছবিতে নায়িকা হিসেবে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।নিজেকে সিনেমার জন্য প্রস্তুত করতেই ছোট পর্দায় কাজ কমিয়েছেন নিশো। অনুশীলন করছেন গল্পের চরিত্রের।

আফরান নিশো বলেন, 'অনেকদিন ধরেই তো সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছি কিন্ত চেয়েছি একটা পারফেক্ট কিছু দিয়ে শুরু করতে। এই কাজটার সঙ্গে ব্যাটে-বলে সবকিছু মিলে গিয়েছে যার কারণে রাজি হয়েছি। এই ছবিটার মধ্য দিয়ে আমরা বিভিন্ন সেক্টরের অনেকেই একসাথে হয়েছি এবং সেটা খুব ক্যাজুয়ালি না। আমাদের সবার যুক্ত হওয়ার লক্ষ্যই হচ্ছে একটা ভালো কাজ করা।

বড় পর্দার জন্য এটাই আমার প্রথম চুক্তি হওয়া। আলফা আইয়ের শাকিলেরও এটা প্রথম। চরকি বড় পর্দায় সিনেমা মুক্তি দিলেও যৌথ প্রযোজনায় এবারই প্রথম। আমি অংকটা এভাবে মেলাতে চাই, আলফা আই, চরকি, রাফী, তমা ও আমি সবাই একসাথে হয়েছি বড় পর্দার জন্য, একটা ভালো কিছু করার জন্য।'\

তিনি আরও বলেন, 'গল্পটা শুনেছি বছর খানেক আগে, আমার পছন্দ হয়েছে। এখন কাজে নামার পালা। ডেডিকেশন, মেধা আর একাগ্রতা নিয়ে যদি ভালোভাবে কাজটি শেষ করতে পারি, আমার বিশ্বাস চেষ্টাটা বৃথা যাবে না।'

আরও পড়ুন: গুরুতর আহত ফারিন

জানা গেছে, সিনেমাটির শুটিং শুরু হবে নতুন বছরের শুরুতে এবং তা আগামী বছরের দুই ঈদের যেকোন একটিতে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি। সিনেমা মুক্তির কয়েক মাস পর তা দেশের শীর্ষ ওটিটি প্লাটফর্ম চরকিতে অবমুক্ত করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা