সারিকা সাবরিনা
বিনোদন

অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করে

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিনা। যৌতুক দাবি ও মারধরের অভিযোগে গত ২৮ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে স্বামী জি এস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এ অভিনেত্রী।

আরও পড়ুন: ঢাবিতে নাট্যোৎসব শুরু আজ

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলাটি আমলে নিয়ে বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সারিকা গণমাধ্যমকে বলেন, ‘আমি সংসার জীবন নিয়ে অতিষ্ঠ। সে (রাহী) আমাকে শারীরিক, মানসিক ও আর্থিক- সব দিকেই টর্চার করেছে। একজন নারী কখন ঘরের বিষয়গুলো প্রকাশ্যে আনে-এটা সবাইকে বুঝতে হবে। বিষয়টি পারিবারিকভাবে বেশ কয়েকবার সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। দিনকে দিন আরও খারাপের দিকে গেছে। তাই বাধ্য হয়ে বিচার চেয়ে আদালতে গিয়েছি।’

আরও পড়ুন: না ফেরার দেশে ক্রিস্টিন ম্যাকভি

সারিকার আরও জানান, ‘আমাদের বিয়ের সময় ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। আমার পরিবারের পক্ষ থেকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকার, আসবাবসহ সাংসারিক জিনিসপত্র দেওয়া হয়। বিয়ের কয়েক দিন যেতে না যেতেই সে আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করে। আমার পরিবার থেকে তার জন্য টাকা আনতে বলে। আমি রাজি হইনি বলে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে, মারধর করে। এই মারধরের ঘটনা ঘটেই যাচ্ছিল, যার ফলে মামলা করতে বাধ্য হই।’ জানা গেছে, সংসারজীবনে অতিষ্ঠ সারিকা বিচ্ছেদের পথেই হাঁটছেন।

আরও পড়ুন: সুরের সন্ধানে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’

প্রসঙ্গত, একটি মোবাইল অপারেটর কোম্পানির বিজ্ঞাপন করার মাধ্যমে ২০০৬ সাল থেকে সারিকা মিডিয়াতে পথ চলা শুরু করেন। বিজ্ঞাপনটিতে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

পরে মডেলিং এর পাশপাশি হুট করেই নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়ে যান তিনি। আশুতোষ সুজনের পরিচালনায় সেই নাটকের নাম ছিল ‘ক্যামেলিয়া’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। একের পর এক নাটকে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে।

রাহীর সঙ্গে এটি সারিকার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন সারিকা। তবে ২০১৬ সালে দুজনের ডিভোর্স হয়ে যায়। সেহরিশ আনায়া নামে তাদের এক কন্যাও রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা