বিনোদন

এবার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরব সোনাক্ষী

বিনোদন ডেস্ক:

সেলিব্রেটিদের যেমন নিত্যদিন ট্রোলড হতে হয়, তেমনই রেহাই নেই সাধারণ মানুষের। একটা ছবি পোস্ট করার আগেও ‘অন্য লোকে কী ভাববেন’, তা মাথায় রাখতে হয়। কম্পিউটারের আড়ালে একদল মানুষ ক্রমাগত অন্যকে বিচার করে, হেনস্থা করে চলেছেন। এই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে এবার ক্যাম্পেইন শুরু করলেন সোনাক্ষী সিনহা। অভিনেত্রী নিজেও সাইবার হেনস্থার শিকার।

বিশেষত সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে স্টার কিডদের উপর আক্রোশ বেড়ে গেছে আমজনতার। ইনস্টাগ্রামে লিমিটেড কমেন্ট করতে বাধ্য হয়েছেন আলিয়া ভাট, সোনাম কাপূর, সোনাক্ষীরা। এই উদ্যোগে অভিনেত্রীর পাশে আছে মহারাষ্ট্র পুলিশ এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

সোনাক্ষীর কথায়, ‘সাইবার বুলিং থামাতেই হবে। যারা এটা করছেন, তারা ভাবছেন না উল্টোদিকের মানুষটি মানসিক দিক থেকে কতটা ভেঙে পড়ছেন। কাউকে শব্দের দ্বারা আঘাত করার আগে ভাবুন।’

টুইটারে সোনাক্ষীর এই পোস্টকে যেমন অনেকে সমর্থন করেছেন, তেমনই নেতিবাচক মন্তব্যও রয়েছে।

তারকা সন্তানদের ক্রমাগত আক্রমণ করে যাওয়া অভিনেত্রী কঙ্গনা রানাউতকে একটি প্রসঙ্গে সমর্থন করেছেন শত্রুঘ্ন সিনহা। তার কথায়, ‘কঙ্গনা ইন্ডাস্ট্রির যে লবিবাজির কথা বলছেন, তা সম্পূর্ণ সত্যি। আর এই সত্যি কথা বলার জন্যই ওকে আক্রমণ করা হচ্ছে। কঙ্গনা নিজের যোগ্যতায় একটা জায়গা তৈরি করেছেন। লোকে সেই হিংসেতেই ওর নিন্দে করছেন।’

ইন্ডাস্ট্রিতে কার সমর্থন যে কখন, কোন দিকে যাবে তা বোঝা দায়!

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা