বিনোদন

বলিউডে কাজের সুযোগ পাচ্ছি না: এ আর রহমান

বিনোদন ডেস্ক:

ইদানিং বলিউডে কাজ করা খুবই কমিয়ে দিয়েছেন। বরং তাকে অনেক বেশি দেখা যায় দক্ষিণি ছবিতে। কেন? হিন্দি ছবির ইন্ডাস্ট্রিতে তার সাম্প্রতিক উপস্থিতি কমে যাওয়ার কারণ জানিয়েছেন এ আর রহমান। ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির জন্য অস্কারজয়ী সুরকারের অভিযোগ, একটা দল তার নামে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে, যেন তিনি হিন্দি ছবিতে কাজ না পান।

সম্প্রতি একটি রেডিও চ্যানেলে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ‘লাগান’, ‘দিল সে’, ‘স্বদেশ’, ‘গুরু’, ‘তাল’, ‘জোধা আকবর’, ‘রকস্টার’-সহ অসংখ্য হিন্দি ছবির এই জনপ্রিয় সুরকার। বলেছেন, ‘আমি ভালো ছবি ফেরাই না। কিন্তু আমার মনে হয়, একদল মানুষ ভুল বোঝাবুঝির কারণে আমার নামে গুজব ছড়াচ্ছেন।’

যাদের বিরুদ্ধে তার অভিযোগ, তাদের নাম নেননি তিনি। তবে তার নামে কিছু যে রটানো হচ্ছে সে প্রসঙ্গে উল্লেখ করেছেন মুকেশ ছাবড়ার কথা। মুকেশ পরিচালিত সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র সুরকার রহমান-ই। তার অভিযোগ, মুকেশকে নাকি অনেকেই বুঝিয়েছিলেন, যেন তিনি রহমানকে সুরসৃষ্টির দায়িত্ব না দেন। কিন্তু তাদের কথায় কান না দিয়ে মুকেশ ‘দিল বেচারা’-র সুরকার হিসেবে বেছে নেন তাকেই।

এ কথা নাকি মুকেশই জানিয়েছিলেন রহমানকে। মুকেশের কথাতেই রহমান বুঝতে পারেন, কেন তিনি এখন কাজ পাচ্ছেন না মুম্বইয়ে। তবে গোটা ইন্ডাস্ট্রির দিকে আঙুল তুলতে নারাজ রহমান। তার দাবি, অনেকেই চান তিনি কাজ করুন। কিন্তু একটি নির্দিষ্ট দল তার বিরুদ্ধে গুজব রটাচ্ছে বলে অভিযোগ ‘রোজা’ এবং ‘বম্বে’-এর সুরকারের।

তবে তার সুরের দরজা সবার জন্যই খোলা। যারা ভালো ছবি বানাতে চান, তাদের সবাইকে স্বাগত জানিয়েছেন, বিগত কয়েক দশক ধরে শ্রোতাদের বুঁদ করে রাখা সুরসাধক, আল্লারাখা রহমান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা