বিনোদন

চলে গেলেন সঙ্গীত ও এস্রাজশিল্পী অজিত কুমার মিস্ত্রি 

নিজস্ব প্রতিবেদক:

গুণী কন্ঠসঙ্গীতশিল্পী ও এস্রাজশিল্পী অজিত কুমার মিস্ত্রি আর নেই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বার্ধক্যজনিত কারণে পিরোজপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। শহরের শ্মশানঘাটে তার মরদেহের অন্তিম সৎকার সম্পন্ন হয়েছে।

পিরোজপুর টাউন উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক অজিত কুমার মিস্ত্রি বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিক্ষক ছিলেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও খেলাঘরের সঙ্গে যুক্ত থেকে সমাজের কল্যাণে কাজ করে গিয়েছেন আমৃত্যু ।

দুই ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনিসহ অসংখ্য ছাত্র-ছাত্রী রেখে গেছেন তিনি। খেলাঘর কেন্দ্রীয় সংগঠক, রবীন্দ্র সংগীতশিল্পী ও সংগীত পরিচালক অজয় মিত্র তার ছেলে। গুণি এই শিল্পীকে ২০০০ সালে সার্ক শিশু-কিশোর মৈত্রী মেলায় বিশেষভাবে সংবর্ধনা দেয় কেন্দ্রীয় খেলাঘর আসর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা। তার আত্মার চিরশান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন খেলাঘর সংগঠকরা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা