বিনোদন

খুলনার বাড়িতে আইসোলেশনে করোনাক্রান্ত চিত্রনায়িকা পপি 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: করোনা পজিটিভ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের সাড়া জাগানো নায়িকা পপি। শাসকষ্ট, জ্বর-কাশি রয়েছে তার। খুলনার নিজ বাসায় আইসোলেশনে আছেন পপি।

করোনার লক্ষণ দেখা দিলে এক সপ্তাহ আগে নমুনা পরীক্ষা করান তিনি। গত বুধবার (২২ জুলাই) ফলাফল আসে কোভিড-১৯ পজিটিভ।

পপি বলেন, ‘করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর থেকে বেশ সতর্কতার সঙ্গে চলাফেরা করছিলাম। তবে কিছুদিন ধরে রাতে নগরীর বিভিন্ন জায়গায় ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। এর বাইরে কোথাও বের হইনি। কীভাবে কী হলো, বলতে পারছি না।’

পারিবারিক সূত্রে জানা গেছে, এখন তার শ্বাসকষ্ট কিছুটা বেড়েছে। জ্বর ও কাশি দুটোই আছে। শরীর খুব দুর্বল। বাসায় আলাদা থেকে পারিবারিক ডাক্তারের পরামর্শ অনুসারে চিকিৎসা নিচ্ছে। এর আগে বাসার কেউ করোনায় আক্রান্ত হননি।

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর ঢাকা থেকে খুলনায় পৈতৃক বাড়িতে চলে যান পপি। প্রায় তিনমাস ধরে সেখানেই অবস্থান করছেন। প্রথম দিকে প্রায় দেড় মাস ধরে পরিবারের সহযোগিতায় পপি নিজেই শহরের বিভিন্ন জায়গায় স্বল্প আয়ের মানুষকে সহায়তা দেন। পরে করোনোর প্রকোপ বেড়ে গেলে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেন তিনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা