বিনোদন

‘লাল সিং চাড্ডা’র বাজিমাত 

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ চলতি বছরে সবচেয়ে আলোচিত ছবি সিনেমায় অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নাগা চৈতন্য, মোনা সিং প্রমুখ। কিন্তু ছবিটি মুক্তির পরেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। একে তো ছবিটি ঘিরে বিভিন্ন সংগঠনের বর্জনের ডাক, সঙ্গে যোগ হয় নেতিবাচক রিভিউ। এতে একেবারেই প্রত্যাশামতো ব্যবসা করতে পারেনি আমির খানের স্বপ্নের ছবিটি।

আরও পড়ুন: বাসচাপায় ৪ শ্রমিক নিহত

দর্শকের আশাভঙ্গের পর রীতিমতো ভিডিও পোস্ট করে ক্ষমা চান অভিনেতা। আমির আগে বলেছিলেন, হলে মুক্তির ছয় মাসের আগে ওটিটিতে মুক্তি দেবেন না। কিন্তু হলে মুক্তির পর মাত্র ১৮০ কোটি রুপি আয় করা ছবিটি দুই মাসের মধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পায়। ছবি ফ্লপ হওয়ায় ছবিটির মূল্যও কমে যায়। মাত্র ৮০ কোটি রুপিতে ছবিটি কিনে নেয় নেটফ্লিক্সে। আর ৫ অক্টোবর পূর্বঘোষণা ছাড়াই নীরবে নেটফ্লিক্সে ছবির প্রিমিয়ার হয়। সিনেমা হলে ফ্লপ হলেও ওটিটিতে বাজিমাত করেছে ‘লাল সিং চাড্ডা’।

হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। অদ্বৈত চন্দন পরিচালিত ছবিটি মুক্তির পরেই সারা বিশ্বের দর্শক ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন। এই প্ল্যাটফর্মে প্রথম সপ্তাহেই ৬৬ লাখ ঘণ্টার বেশি ভিউয়ারশিপ পেয়েছে ছবিটি। এর মধ্যেই নেটফ্লিক্স ইন্ডিয়ার টপ চার্টের শীর্ষে আছে ছবিটি। এ ছাড়া স্ট্রিমিং প্ল্যাটফর্মটির অ-ইংরেজিভাষী টপ চার্টের দ্বিতীয় স্থানে রয়েছে ‘লাল সিং চাড্ডা’।

আরও পড়ুন: তুরস্কে খনিতে বিস্ফোরণ, নিহত ২৫

নেটফ্লিক্সে এই সপ্তাহে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে চারটি ভারতীয় ছবি। অন্য ছবিগুলো হলো ‘প্ল্যান এ প্ল্যান বি’। এটি চতুর্থ স্থানে রয়েছে। অন্য দুটি হলো তেলেগু ছবি ‘রাঙ্গা রাঙ্গা ভাইভাভাঙ্গা’ও ‘সাকিনি ডাকিনি’। ছবি দুটি রয়েছে যথাক্রমে নবম ও দশম স্থানে। এ ছাড়া বাংলাদেশ, মরিশাস, সিঙ্গাপুর, ওমান, শ্রীলঙ্কা, বাহরাইন, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ ১৩টি দেশে সব ভাষা মিলিয়ে নেটফ্লিক্সের টপ চার্টের সেরা ১০-এ স্থান করে নিয়েছে ‘লাল সিং চাড্ডা’।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

নরসিংদিতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদেরকে ক্রেষ্ট প্রদান

‘শিক্ষকের মর্যাদা ও অধিকার, শিক্ষার মানোন্নয়...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা