বিনোদন

বিচ্ছেদ হলে কেন বিয়ের বিষয়টি আনব

সান নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী অভিনয় ও গ্লামার দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার অভিনীত ছবিগুলো প্রশংসিত হচ্ছে।

আরও পড়ুন: রো‌হিঙ্গা ইস্যুতে চীন নীর‌বে কাজ কর‌ছে

সেলিব্রিটি বুবলীর পেশাদারিত্বের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি তার জীবনে বড় একটি ঘটনা প্রকাশিত হয়েছে।

এতদিন ধরে যেটি নিয়ে কানাঘোষা সেটিই শেষ পর্যন্ত সত্যি প্রমাণ হলো। কয়েক দিন আগে ফেসবুকে পোস্ট দিয়ে শাকিবের সঙ্গে বিয়ে ও সন্তানের বিষয়টি সামনে আনেন এ নায়িকা।

এর পর আরও একটা গুঞ্জন উঠে যে, শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বুবলীর। দুজনের মুখ দেখাদেখিও বন্ধ। ৮ মাস আগেই শাকিবের সঙ্গে নাকি বিচ্ছেদ হয়ে গেছে বুবলীর।

এ বিষয়ে বুবলী মুখ খুলেছেন।ভক্তদের সত্যিটা জানিয়ে দিয়েছেন। বুবলীর ভাষ্য— এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। দেখুন আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা আমাদের বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তা হলে তো আট মাস আগেই আনতাম।

আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তা বোধগম্য নয়। আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন যা আসলে ঠিক নয়। আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়। কাজেই এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

নরসিংদিতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদেরকে ক্রেষ্ট প্রদান

‘শিক্ষকের মর্যাদা ও অধিকার, শিক্ষার মানোন্নয়...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা