সাদিয়া জাহান প্রভা
বিনোদন

ভিন্ন চরিত্রে প্রভা

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবার এক নতুন গল্পে, ভিন্ন চরিত্রে হাজির হচ্ছেন তিনি। যে গল্পে তাকে দেখা যাবে দেশের নাম করা মডেল ও অভিনেত্রীর চরিত্রে। তার বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেতা জাহের আলভীকে।

আরও পড়ুন: ঝড়ের কবলে মিথিলা

নাটকের গল্পে দেখা যাবে, প্রভার সঙ্গে পরিচয় হয় এক উচ্চবিত্ত পরিবারের ছেলের। তারপর দুজনে প্রেমে জড়িয়ে পড়েন। সেই প্রেম বিয়েতে গড়ায়। কিন্তু ভালোবেসে বাঁধা ঘরে আসে ঝড়। খুন হন দুজনের একজন। ঘটনায় আসে নাটকীয়তা। বাকিটা জানতে দেখতে হবে নাটক ‘ব্ল্যাক কফি’।

জহির করিমের রচনা ও প্রযোজনায় ফয়জুল করিম রথির পরিচালনায় নির্মিত হচ্ছে নাটকটি। ১০ সেপ্টেম্বর থেকে উত্তরায় শুরু হয়েছে নাটকটির শুটিং। চলবে আজ ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

এ নাটকের চরিত্র ও গল্প নিয়ে প্রভা বলেন, এই নাটকের গল্প খুবই হৃদয়স্পর্শী, যেটি আমার মনকে নাড়া দিয়েছে। জহির করিম ভাইয়ের গল্পে এটাই আমার প্রথম কাজ নয়, এর আগেও তার গল্পে বেশ কিছু কাজ করেছি। তবে এবারের গল্পটায় দর্শক আমাকে একটু অন্যভাবে খুঁজে পাবেন।

আরও পড়ুন: চার বছর পর পূর্ণিমার চমক

পরিচালক রথি ভাই ও এই টিমের সঙ্গে আমার প্রথম কাজ। তবে এই প্রথমবার জাহের আলভীর সঙ্গে সিঙ্গেল নাটকে কাজ করছি। অভিজ্ঞতা বেশ।

এই নাটকের অন্যতম চরিত্র জাহের আলভী বলেন, প্রভার সঙ্গে বেশ অনেক বছর আগে একটি ধারাবাহিকে কাজ করেছিলাম। এটা আমাদের প্রথম একক নাটক। প্রভা অনেক সাপোর্টিভ একজন কো-আর্টিস্ট। সে জায়গা থেকে আমি এই নাটকে কাজ করতে পেরে বেশ খুশি।

নাটকের পরিচালক ফয়জুল করিম রথি জানান, প্রভা যদিও বেশ সিনিয়র ও পাকা অভিনেত্রী, তবে জাহের আলভীর সঙ্গে তার জুটি আমার প্রত্যাশার জায়গাটা পূরণ করেছে। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।

আরও পড়ুন: অপু বিশ্বাসের চমক!

নাটকটির প্রযোজক ও লেখক জহির করিম বলেন, আমার লেখা অনেক গল্পের ভিড়ে এই গল্পটি ভীষণ পছন্দের। আশা করি দর্শক এই গল্পের মাধ্যমে নতুন একটা বার্তা খুঁজে পাবেন সম্পর্ক ও জীবনবোধের। এখানে প্রভা ও আলভী দুজনেই খুব ভালো কাজ করছেন।

প্রসঙ্গত, মডেলিংয়ের মাধ্যমে প্রভার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু বিয়ে এবং বিচ্ছেদের কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় ও কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বা...

বিদেশি বিয়ের আড়ালে নারী পাচারের ফাঁদ, সতর্কতার তাগিদ

বিদেশে বিয়ে, উন্নত জীবন ও আর্থিক নিরাপত্তার স্বপ্ন অনেক পরিবারের কাছে নতুন সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা