অপু বিশ্বাস
বিনোদন

অপু বিশ্বাসের চমক!

সান নিউজ ডেস্ক: ঢালিউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এবার নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হচ্ছেন অপু। প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচার কেয়ারের তেলের ওভিসির জন্য চুক্তিবদ্ধ হলেন এ নায়িকা।

আরও পড়ুন: উষ্ণ লুকে ধরা দিলেন নুসরাত!

ন্যাচার কেয়ার ওয়েলের ওভিসি শুটিং খুব শিগগির শুরু করবেন বলে জানান তিনি। গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধারনীর গোল্ডেন টিউলিপ রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হোন তিনি। অনুষ্ঠানে ন্যাচার কেয়ারের চেয়ারম্যান কামরুন্নাহার মজুমদার নোভা এবং প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ তাহমিদ উপস্থিত ছিলেন।

এছাড়া প্রার্থনা ফারদিন দীঘি, কোরিওগ্রাফার গৌতম সাহা, ট্রিও ভিজ্যুয়ালসের সিইও মুস্তফা তারিক হাদী সহ অনেকেই উপস্থিত ছিলেন। ওভিসিটির কোরিওগ্রাফি করবেন গৌতম সাহা। চেয়ারম্যান কামরুন্নাহার মজুমদার নোভা প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ তাহমিদ

অপু বিশ্বাস বলেন, ‘ন্যাচার কেয়ার ওয়েলের ওভিসির সঙ্গে যুক্ত হলাম। ন্যাচার কেয়ারের মালিকানাধীন এই তেলের ওভিসির কাজটি আশা করছি ভালো হবে। খুব শিগগির এটি প্রচার শুরু হবে।’

আরও পড়ুন: অপুর সঙ্গে শহীদুজ্জামান সেলিম

ন্যাচার কেয়ারের প্রতিষ্ঠাতা কামরুনাহার মজুমদার নোভা বলেন, ‘ছোটবেলা থেকে অপু বিশ্বাস দিদির সিনেমা দেখে তার ফ্যান হয়েছি। ইচ্ছে ছিল কখনো সুযোগ পেলে তার সঙ্গে কাজ করবো। উনাকে পেয়ে সত্যি আমরা আনন্দিত। আশা করছি উনার হাত ধরে আমাদের ন্যাচার কেয়ারের পরিচিতি ছড়িয়ে পড়বে। আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখতে।’

কোরিওগ্রাফার গৌতম বলেন, ‘ন্যাচার কেয়ারের প্রোডাক্ট অনেক ভালো। এর ওভিসি ও ফটোশুটের কোরিওগ্রাফি করছি। আশা করছি সবগুলো কাজ দারুণ হবে।’

দীঘি বলেন, ‘অপুদির সঙ্গে অনেক কাজ করেছি। এবার দিদির সঙ্গে একই মঞ্চে বসে কথা বলছি এবং একই প্রতিষ্ঠানের কাজ করছি। বিষয়টি আমার কাছে দারুণ ভালোলাগার। আশা করছি কাজগুলো ভালো হবে।’

আরও পড়ুন: তিন নম্বরে আল্লু অর্জুন

প্রসঙ্গত, অপু বিশ্বাস ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা