বিনোদন

তিন নম্বরে আল্লু অর্জুন

সান নিউজ ডেস্ক : পুষ্পার প্রথম পর্বের পর দর্শকদের মধ্যে আল্লু অর্জুনকে নিয়ে যে উন্মাদনা দেখা গেছে, তাতেই ধারণা করা হচ্ছিল, আগামী ছবিতে তার পারিশ্রমিক বাড়বে কয়েকগুণ। ‘পুষ্পা ২’-এর জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক পাচ্ছেন আল্লু অর্জুন। আর তাতেই দেশের সবচেয়ে দামি অভিনেতাদের তালিকায় এক লাফে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। পেছনে ফেলেছেন সালমান খান ও অক্ষয় কুমারকে।

আরও পড়ুন: বছরে ৭.৮ বিলিয়ন ডলার পাচার

‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির পর খ্যাতির শীর্ষে উঠে এসেছেন আল্লু অর্জুন। ছবিটির পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দর্শকরা। ২০২৪ সালে পুষ্পার দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তি পেতে পারে। শিগগির শুরু হবে এ সিনেমার শুটিং।

‘পুষ্পা ২’-এর জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক পাচ্ছেন আল্লু অর্জুন। আর তাতেই দেশের সবচেয়ে দামি অভিনেতাদের তালিকায় এক লাফে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। পেছনে ফেলেছেন সালমান খান ও অক্ষয় কুমারকে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘পুষ্পা: দ্য রুল’-এর জন্য ১২৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন আল্লু। সিনেমাটির দ্বিতীয় পর্বের মোট বাজেট ৪৫০ কোটি। তার মধ্যে ১২৫ কোটি এরইমধ্যে পকেটে পুরে ফেলেছেন ছবির নায়ক। প্রযোজকরাও এ ক্ষেত্রে বিশেষ কার্পণ্য করেননি। ফলে অক্ষয় কুমার ও সালমান খানদের পেছনে ফেলে দেশের সবচেয়ে দামি অভিনেতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন আল্লু।

‘পুষ্পা: দ্য রুল’-এ আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন রাশমিকা মানদানা। নতুন পর্বে নতুন চমক হিসাবে থাকতে পারেন দক্ষিণের আরও এক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সূত্রের খবর, তার সঙ্গে কথা বলেছেন পরিচালক সুকুমার।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় নতুন ৩৭ মন্ত্রীর শপথ

সম্প্রতি ‘গুড বাই’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও ‘পুষ্পা’-র পরবর্তী পর্ব নিয়ে মুখ খুলেছেন রাশমিকা। জানিয়েছেন, দিন দুয়েকের মধ্যেই শুটিংয়ের কাজ শুরু করবেন তারা। ২০২৪ সালের মকর সংক্রান্তিতে বহুপ্রতীক্ষিত এই ছবি মুক্তি পেতে পারে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা