বিনোদন

সবসময় তোমার পাশে আছি

সান নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা বেশ জনপ্রিয় জুটি। খেলার মাঠে বিরাটের ব্যাট না চললে দোষ গিয়ে পড়ে স্ত্রী আনুশকা ওপর। কখনো তো আবার নেটিজেনরা মেয়ে ভামিকাকে নিয়েও কটাক্ষ করেন।

আরও পড়ুন: প্রিন্স ও প্রিন্সেস হলেন উইলিয়াম-কেট

তবে এবার এসবের উত্তর দিলেন বিরাট। বৃহস্পতিবার তিন বছর পরে সেঞ্চুরি হাঁকালেন তিনি। টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথমবার শতরান করে সবাইকে বার্তা দিলেন, এখনো শেষ হয়ে যায়নি তার ক্যারিয়ার।

আফগানিস্তানের বিরুদ্ধে ১২২ নটআউটের ইনিংসের পরে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি নিতে এসেও মেজাজেই ছিলেন তিনি। বিরাট জানান, তিনি হাফ সেঞ্চুরি করলেও তাকে ব্যর্থ হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছিল। তা দেখে খুবই হতাশ হয়েছিলেন কিং কোহলি।

আরও পড়ুন: জেগে উঠল ১২০ বছর আগের মসজিদ

কোহলির দাপটেই আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ অভিযান শেষ করলো ভারত। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে বিরাট বলেন, আমি বেশ ভালো ফর্মেই ছিলাম। কিন্তু ৫০-৬০ রান করলেও সেগুলো খারাপ ইনিংস হিসেবে ধরে নেওয়া হচ্ছিল। এই ইনিংসগুলো বোধহয় যথেষ্ট ছিল না। গোটা ব্যাপারটায় খুব অবাক হয়ে গিয়েছিলাম।

অন্যদিকে, বৃহস্পতিবার ম্যাচ শেষে আনুশকা ইনস্টাগ্রামে লেখেন, তোমার সঙ্গে সবসময়, সবকিছুর মধ্যে তোমার পাশে থাকবো। ইংল্যান্ড থেকেই স্বামীকে এ বার্তা দিলেন আনুশকা।

বৃহস্পতিবার বিধ্বংসী ইনিংস খেলার পরে বিরাট আরও জানান, মাঝে কিছুদিন ক্রিকেট থেকে বিরতি নিয়ে তার খেলার যথেষ্ট উন্নতি হয়েছে। একেবারে প্রথম থেকে শুরু করেছি। বিরতির পরে আরও তরতাজা হয়ে মাঠে ফিরতে পেরেছি। এই পুরো সময়টায় টিম ম্যানেজমেন্ট আমার পাশে ছিল। আমি দলে ফিরে আসার পরেও আলাদা করে কোনো নির্দেশ দেওয়া হয়নি। নিজের মতো করে খেলার স্বাধীনতা দিয়েছিল ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: বেঁচে থাকার সব দিয়েছে ভারত

প্রায় তিন বছর ধরে সেঞ্চুরি পাননি বিরাট। এই পুরো সময়টায় প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে আমজনতা-সবাই বিরাটকে পরামর্শ দিয়েছেন। সেই প্রসঙ্গে বিরাট বলেছেন, প্রচুর পরামর্শ পেয়েছি আমি। কোথায় কী ভুল করছি, তা ধরিয়ে দিতে চেয়েছে অনেকেই। পুরোনো ব্যাটিং ভিডিও দেখে নিজের সমস্যা ঠিক করতে চেষ্টা করেছি। কিন্তু কেন বারবার আউট হয়ে যাচ্ছিলাম, সেটা কাউকে বুঝিয়ে বলতে পারবো না। তবে এই বিরতির ফলে আমার মানসিকতা অনেক পাল্টেছে। সেই কারণেই ক্রিকেটে আরও এগিয়ে যেতে পারবো বলে মনে হচ্ছে আমার।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ জানুয়ারি বিরাট-আনুশকার কোল আলো করে আসে ভামিকা। মেয়ের সঙ্গেই বেশিরভাগ সময় কাটান তারা। এমনকী, মেয়ে আর বউকে সাথে নিয়েই ক্রিকেট ট্যুরে যান বিরাট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা