সংগৃহীত
বিনোদন

ঢাকায় আসছেন শর্মিলা ঠাকুর

বিনোদন ডেস্ক: ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে শুরু হবে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এ উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগের জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন শর্মিলা।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে পরমব্রত

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এশিয়ান কম্পিটিশন বিভাগে শর্মিলার সঙ্গে বিচারক থাকবেন আরও চারজন। তারা হলেন রাশিয়ান প্রযোজক আনা সালাসিনা, চায়নিজ চলচ্চিত্র বিশেষজ্ঞ ও প্রযোজক শি চুয়ান, বাংলাদেশি নির্মাতা সামিয়া জামান এবং থাইল্যান্ডের নির্মাতা ও প্রযোজক টম ওয়ালার।

এবার ঢাকা উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে স্থান পাওয়া সিনেমাগুলো থেকে সেরা সিনেমা, সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, চিত্রনাট্যকার ও চিত্র গ্রাহক নির্বাচন করবেন তারা।

ঢাকা চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ২০ থেকে ২৮ জানুয়ারি উৎসব চলাকালে ঢাকায় আসবেন শর্মিলা ঠাকুর। উৎসবে উপস্থিত থাকবেন তিনি। এশিয়ান কম্পিটিশন বিভাগে জমা পড়া সিনেমাগুলো দেখে বিচারক হিসেবে তার রায় জানাবেন।

আরও পড়ুন: ৫০ কোটির ‘প্রতীক্ষা’ দিলেন শ্বেতাকে

শর্মিলা ঠাকুর ছাড়াও এবারের ঢাকা উৎসবে বিশ্ব চলচ্চিত্রের একাধিক খ্যাতিমান ব্যক্তিত্বকে দেখা যাবে। উৎসবে চলচ্চিত্র নির্মাণের ওপর মাস্টারক্লাস নিতে ঢাকায় আসবেন ‘চিলড্রেন অব হ্যাভেন’খ্যাত ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদি। আরও দুটি মাস্টারক্লাস নেবেন পশ্চিমবঙ্গের নির্মাতা, অভিনেতা ও সঙ্গীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের চলচ্চিত্র বিশেষজ্ঞ শি চুয়ান।

প্রসঙ্গত, ১৯৯২ সাল থেকে চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে উৎসব আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি। আসন্ন ২২তম আসরে থাকছে ৭৫টি দেশের ২৫০টির বেশি সিনেমা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক...

ইসরায়েলের প্রস্তাব, সৌদির প্রত্যাখ্যান

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক কার্যক্রমে যৌথভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা