সংগৃহীত
বিনোদন

ছাড়পত্র পেল ‘পেয়ারার সুবাস’

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বেশ আয়োজন করে ৬ বছর আগে অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। এবার সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছে এই সিনেমাটি। গত ২৩ নভেম্বর এ সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।

আরও পড়ুন: জেল হতে পারে শাকিরার!

রোববার (২৬ নভেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই মুক্তি পেতে চলছে ‘পেয়ারার সুবাস’।

তিনি জানান, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে আগামী বছর শুরুতেই। দর্শক সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছেন অনেকদিন ধরেই। গুণী নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা দিয়ে জয়া আহসান আরও একবার বাজিমাত করবেন।

এ সিনেমাটিতে অভিনয় করেছেন- জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।

আরও পড়ুন: মা হলেন সুমাইয়া শিমু

‘পেয়ারার সুবাস’ সিনেমার চিত্রগ্রহণে ছিলেন আয়ান রেহাল, সম্পাদনায় সজল, সাউন্ডে সুকান্ত মজুমদার আর মিউজিক করেছেন রাশিদ শরীফ শোয়েব।

আতিকের ‘ডুবসাঁতার’ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল এ অভিনেত্রীর। এই জুটির ‘বিকল পাখির গান’ নামে একটি টেলিছবি এখনো প্রশংসিত সিনেপ্রেমীদের কাছে। আতিকের সর্বশেষ চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মানুষের বাগান’ নামে তার সিনেমাটি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা