ছবি-সংগৃহীত
বিনোদন

স্ত্রীর পাশেই সমাহিত হলেন পরীর নানা

বিনোদন ডেস্ক: অভিনেত্রী পরীমণির নানা গাজী শামসুল হকের দাফন কাজ সম্পন্ন হয়েছে। স্ত্রীর কবরের পাশেই তাকে সমাহিত করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) জুমার নামাজের পর বিকেল তিনটায় বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পার্টিতে প্রেমিকা, প্রাক্তনকে ‘মিস’ করছেন কার্তিক

শামসুল হক ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক ছিলেন। তার জানাজার নামাজে সহস্রাধিক মানুষ অংশ নেয়। জানাজার নামাজ শেষ হওয়ার ঘণ্টাখানেক পরও নামাজের উদ্দেশে জনতা আসতে থাকেন। এরপর মঠবাড়িয়ার পাশ্ববর্তী এলাকা ভাণ্ডারিয়ার সিংখালী গ্রামের পারিবারিক করবস্থানে তার সহধর্মিণীর কবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে শামসুল হক দুই কন্যা সন্তানসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।

আরও পড়ুন: ইন্দিরা গান্ধীর ভূমিকায় যে অভিনেত্রীরা!

জানাজা নামাজে উপস্থিত ছিলেন- সাবেক জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন খান, ভগীরথপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর কবির খান, ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুনসহ প্রমুখ। জানাজা নামাজ পরিচালনা করেন নেয়ামতপুরা ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আবদুল হক। জানাজার নামাজে তার ছাত্র, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নানা হারালেন পরীমণি

স্থানীয় শিক্ষক আবদুল্লাহ আল মামুন জানান, জুমার নামাজ শেষে খাবার খেয়ে অনেক মুসুল্লিরা আসতে শুরু করে। এতে করে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে জানাজা নামাজে অংশ নিতে পারেনি। এখনও অনেকে এসে ফিরে যাচ্ছেন। এসময় পরীমণি পিরোজপুরে অবস্থান করছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, পরীমণির নানা বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল (বৃহস্পতিবার ২৩ নভেম্বর) দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা