বিনোদন

পার্টিতে প্রেমিকা, প্রাক্তনকে ‘মিস’ করছেন কার্তিক

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের জন্মদিন ছিল ২২ নভেম্বর। সকালে সিদ্ধি বিনায়কে গিয়ে আশীর্বাদ নিয়ে রাতে এক নামজাদা রেস্তোরায় পার্টির আয়োজন করেছিলেন কার্তিক।

আরও পড়ুন: নানা হারালেন পরীমণি

৩৩-এ পা দেয়া বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান সকালের দিকে পরিবার এবং প্রিয় পোষ্যের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন। সিদ্ধি বিনায়ক মন্দিরেও তাকে দেখা গিয়েছিল বেলার দিকে। সন্ধ্যায় মুম্বাইয়ের এক নামজাদা রেস্তোরায় ছিল জমকালো পার্টির আয়োজন। সেই পার্টিতেই দেখা গেল তার চর্চিত বান্ধবী তারা সুতারিয়াকে।

কালো পোশাকে সেজে পার্টিতে এসেছিলেন তারা। তারার দেখা পেয়ে তাকে ছাড়তে নারাজ ছবি শিকারিরা। কার্তিকের জন্মদিনে তার সঙ্গে বেশ ঘনিষ্ঠ ভাবে তোলা একটি ছবি সামাজিকমাধ্যমের পাতায় পোস্ট করেন অভিনেত্রী তারা। সেই ছবিতে দু’জনেই সেজেছেন কালো পোশাকে। কার্তিককে আদুরে ডাকনামে সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দেন তারা।

আরও পড়ুন: কার সঙ্গে প্রেম করছেন সারা?

অন্য দিকে, অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি তার প্রাক্তন প্রেমিকা সারা আলি খানও। কার্তিকের জন্মদিনে তার সঙ্গে নিজের একাধিক ছবি সামাজিকমাধ্যমের পাতায় পোস্ট করে তাকে শুভেচ্ছা জানান সারা। তবে সারা যে কার্তিকের জন্মদিনের পার্টিতে থাকছেন না, সেই খবর দিলেন অভিনেতা নিজেই। সারা না থাকায় যে তাকে ‘মিস’ করবেন তিনি, তাও সামাজিকমাধ্যমের পাতাতেই স্বীকার করেন ‘লাভ আজ কাল’-এর নায়ক। গত কয়েক দিনে তাদের সম্পর্কে তিক্ততার জল্পনার অবসান ঘটতে দেখে খুশি অনুরাগীরা। নেটাগরিকদের একাংশ তাদের আখ্যা দিয়েছেন আদর্শ ‘প্রাক্তন যুগল’ হিসাবে।

২০১৮ সালে বাবা সইফ আলি খানের সঙ্গে ‘কফি উইথ করণ’-এ করণ জোহরের কফির আড্ডায় এসে সারা জানিয়েছিলেন, কার্তিককে বেশ পছন্দ তার। তার পরে ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’ ছবির জন্য ক্যামেরার সামনে জুটি বাঁধেন সারা এবং কার্তিক। শোনা যায়, ছবির প্রস্তুতি এবং শুটিং চলাকালীন নাকি একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন তারা। যদিও সেই প্রেম বেশি দিন টেকেনি।

আরও পড়ুন: মনোনয়ন ফরম কিনলেন মাহি

তবে তার পরে নিজেদের বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন সারা এবং কার্তিক। সম্প্রতি বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে ‘কফি উইথ করণ’-এ এসে কার্তিকের সঙ্গে সারার সমীকরণ নিয়ে আলোচনা করায় বেশ চটেছিলেন কার্তিক। এমনকি, এক সাক্ষাৎকারে নিজের অসন্তোষ প্রকাশও করেছেন অভিনেতা। তবে সেই মন কষাকষিতে যে তার এবং সারার সম্পর্কে তিক্ততা তৈরি হয়নি, তার প্রমাণ দিলেন কার্তিক নিজেই।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা