ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা
বিনোদন

কোহলি বাড়ি থাকে না

বিনোদন ডেস্ক: ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা বেশ জনপ্রিয় জুটি। চলতি বছরের ২১ জানুয়ারি বিরাট-আনুশকার কোল আলো করে আসে ভামিকা। মেয়ের সঙ্গেই বেশিরভাগ সময় কাটান তারা। এমনকী, মেয়ে আর বউকে সাথে নিয়েই ক্রিকেট ট্যুরে যান বিরাট।

নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই সেভাবে কথা বলতে দেখা যায় না তাদের। তবে, একে-অপরের প্রতি ভালোবাসা জাহির করার কোনও সুযোগও ছাড়েন না এই তারকা জুটি। একে-অপরের ছবিতে আদরে ভরা কমেন্ট বা একটু খুনসুটি করতে দেখা যায় প্রায়ই। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় আনুশকার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন বিরাট। নির্জন প্রান্তরে নদীর ধারে বোল্ডারের ওপর পাশাপাশি বসে আছেন তারা। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তুমি পাশে থাকলে যে কোনও জায়গাই বাড়ি মনে হয়’। ছবিতে আনুশকাকে ট্যাগও করেছেন ক্যাপ্টেন!

সেই ছবিতে কমেন্ট করতে ভোলেননি আনুশকা। অভিনেত্রী লিখেছেন, ‘একদিকে ভালো, কারণ তুমি তো খুব কম বাড়িতে থাকো’। সঙ্গে হাসি আর ভালোবাসার ইমোজি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা