সোনাক্ষী সিনহা
বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক: বলিউডজুড়ে এখন বিয়ের মৌসুম। এবার এসবের মধ্যেই আরেক বলিউড সুন্দরীর বিয়ের খবর পাওয়া গেলো। জানা গেছে, শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা।

পুরোনো প্রেমিকের সঙ্গেই নাকি এবার গাঁটছড়া বাঁধতে রাজি হয়েছেন ‘দাবাং’ খ্যাত সোনাক্ষী। সূত্র জানিয়েছে, বয়ফ্রেন্ড ও সেলেব্রিটি ম্যানেজার বান্টি সাজদেহকে বিয়ে করতে রাজি হয়েছেন এই বলিউড তারকা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০১২ সাল থেকে বান্টির সঙ্গে সোনাক্ষীর সম্পর্ক। তবে নিজেদের মুখে সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। কিন্তু বলিউডের বিভিন্ন পার্টিতে একসঙ্গে হাজির হন তারা। জানা গেছে, সোনাক্ষীর পরিবারও মেয়ের জন্য আদর্শ পাত্র হিসেবে বান্টিকে বেশ পছন্দ করেন।

বান্টি সালমান খানের খুব ঘনিষ্ঠ আত্মীয়। তাই খান পরিবারের সূত্রেও বান্টির সঙ্গে সোনাক্ষীর সম্পর্ক গড়ে ওঠে। সালমানের ছোট ভাই সোহেল খানের শালা বান্টি অর্থাৎ সোহেলের স্ত্রী সীমা খানের ভাই। ‘দাবাং’ ছবির শুটিং চলাকালেই তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। মাঝে ২০১৬ সালে শোনা যায় আলাদা হয়ে গেছেন সোনাক্ষী আর বান্টি। তবে, পরে জানা যায় সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দিয়েছেন তারা। একই সঙ্গে বান্টি বিরাট কোহলি ও যুবরাজ সিংয়ের খুব ভালো বন্ধু। প্রায়ই একসঙ্গে পার্টি করতে দেখা যায় তাদের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা