সালমান খান ও শাহরুখ খান
বিনোদন

শাহরুখ আমার ভাই, এটা মাথায় রাখবে

বিনোদন ডেস্ক: আমার কাছে ভাই একজনই। সেটা শাহরুখ খান, কপিল শর্মার শো’তে গিয়ে বলেছেন সালমান খান নিজেই।

বলিউড ভাইজান সালমান খান ও বাদশাহ শাহরুখ খানের বন্ধুত্বের কথা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবারই জানা। দু’জনেই একে-অপরের একাধিক ছবিতে অভিনয় করেছেন। দীর্ঘকাল ধরেই পেশাগত সম্পর্কের পাশাপাশি বন্ধুত্বও সমানতালে বজায় রেখেছেন সালমান-শাহরুখ।

তারা দুজন একে-অপরকে ভাই বলেও সম্বোধন করেন। দুই তারকার বন্ধুত্ব দেখে ইন্ডাস্ট্রির সকলেই বাহবা দেন। এবার ফের প্রকাশ্যে শাহরুখের গুণগান করলেন সালমান ।

সম্প্রতি কপিল শর্মা শো’তে অংশ নিয়েছিলেন সালমান খান। তার নতুন সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর প্রমোশনের জন্য। ওই অনুষ্ঠানেই এক ভক্ত সালমানের সঙ্গে কথা বলেন।

ভক্ত জানান, তিনি ছোটখাটো অভিনেতা। এ কথা শুনে সালমান খান বলেন, ‘কোনো কাজই ছোটখাটো হয় না। শাহরুখের সিনেমার ওই সংলাপটা মনে নেই আপনার?’

এর প্রেক্ষিতে ওই অনুরাগী বলেন, ‘আমি তো একজনেরই অন্ধ ভক্ত। সালমান ভাই। গোটা দেশে আমার কাছে একজনই ভাই। আর তাকেই চিনি।’

পরমুহূর্তেই পাল্টা জবাব দেন সালমান খান। বললেন, ‘কিন্তু শাহরুখ তো আমার ভাই। আর ভাইয়ের ভাইকে আপনি কী বলবেন?’ ওই ব্যক্তির উত্তর, ‘ভাই-ই বলব।’ শুনে সালমান বলেন, ‘হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবে।’

শাহরুখ খান বহুবার প্রকাশ্যে স্বীকার করেছেন, বলিউড ইন্ডাস্ট্রিতে আসার পর তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন সালমান ও তার পরিবার। কিছু দিন আগে যখন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন, তখন সবার আগে মাঝরাতে সালমানই ছুটে গিয়েছিলেন কিং খানের বাড়িতে। তাদের এই ভাতৃত্ব, বন্ধুত্ব মুগ্ধ করে সবাইকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা