বিনোদন

ঝড়ের কবলে মিথিলা

বিনোদন ডেস্ক: এপার-ওপার বাংলা সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আটলান্টিক মহাসাগরে ঝড়ের মুখোমুখি হয়েছেন। এমনকি গন্তব্যে পৌঁছে ফেরি থেকে নেমে টার্মিনাল পর্যন্ত বৃষ্টির মধ্যে দৌড়ে যেতে যেতেই ভেজা কাক হয়ে যান।

আরও পড়ুন: চালু হল দেশের প্রথম চাল যাদুঘর

জানা গেছে, মিথিলা চাকরির পাশাপাশি অভিনয় করেন। তার চাকরিটা হচ্ছে একটি বিশ্বখ্যাত এনজিও সংস্থায়। ‘ব্র্যাক’-এর আর্লি চাইল্ডহুড ডেভেলপম্যান্ট বিভাগের প্রধান তিনি। এ চাকরির কারণেই বিভিন্ন দেশে তাকে যেতে হয়। সে রকম একটি কাজে গত দুই সপ্তাহ তিনি উগান্ডায় বিভিন্ন রকম ট্রেনিং, ওয়ার্কশপ, ফিল্ড ভিজিট শেষ করে উগান্ডা থেকে ওয়েস্ট আফ্রিকার সিয়েরা লিওনে আসেন এখানকার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালার আয়োজন করতে।

মিথিলা জানান, কর্মশালা শেষে গত শুক্রবার রাতেই সিয়েরা লিওন থেকে কলকাতায় যাওয়ার ফ্লাইট ছিল। সেদিন বিকালবেলা থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি। সিয়েরা লিওনের রাজধানী, ফ্রি টাউন, আটলান্টিক মহাসাগরের তীরে। এবং সিয়েরা লিওনের এয়ারপোর্টটা ফ্রি টাউন থেকে দূরে একটা বিচ্ছিন্ন জায়গায় অবস্থিত, যার নাম ‘লুংগি’। ফ্রি টাউন থেকে ১ ঘণ্টা একটা ছোট ফেরিতে আটলান্টিক পার হয়ে লুংগি এয়ারপোর্টে যেতে হয়। আটলান্টিকে সেদিন তিনি ঝড়ের মুখোমুখি হয়েছিলেন।

আরও পড়ুন: মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

মিথিলা বলেন, ‘ঝড় বৃষ্টির কারণে একটু বেশিই চিন্তিত ছিলাম। আমার ফেরির টাইম ছিল রাত দুটায়। এ ঝড়ের মধ্যেই আটলান্টিক পাড়ি দিতে হয়েছে। ঝড়টা হয়তো বড় ছিল না। কিন্তু আমাদের ফেরির যে সাইজ, তাতে করে সেটা নিয়ে আমার ভয় হয়েছে প্রচুর। গন্তব্যে পৌঁছে ফেরি থেকে নেমে টার্মিনাল পর্যন্ত বৃষ্টির মধ্যে দৌড়ে যেতে যেতেই ভেজা কাক হয়ে গেলাম।

তারপর একটা বাসে চড়ে লুংগি এয়ারপোর্টে পৌঁছাতে বাজলো ভোর ৪টা।’ পরে অনেক ঝক্কি ঝামেলা পেরিয়ে ঢাকায় আসেন তিনি। মিথিলা আরও বলেন, ‘এ গল্পটা শেয়ার করেছি শুধু তাদের জন্য যারা শুধু সুন্দর ছবিগুলোই দেখে, তার পেছনের কঠিন সময়ের গল্পগুলো জানেন না। এই যে, গত তিন সপ্তাহ ধরে মেয়েকে বাড়িতে রেখে হাজার হাজার মাইল বিভিন্ন দেশে, শহর থেকে গ্রামাঞ্চলে জার্নি করে বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে কাজ করা, সেটা নিতান্তই জীবিকার তাগিদে; আমোদ ফুর্তির জন্য নয়।

আরও পড়ুন: চার বছর পর পূর্ণিমার চমক

তিনি আরও বলেন, সবসময় সুন্দর ছবি আর ভালো কথাগুলো শেয়ার করি, কারণ আমি যা কিছু ভালো, আর পজিটিভ সেটাই ভাগ করে নিতে চাই। একজন আন্তর্জাতিক উন্নয়ন কর্মী হিসাবে আমার কাজ নিয়ে আমি ভীষণ গর্ববোধ করি। তাই পেছনের কঠিন সময়গুলোকেও অভিজ্ঞতা হিসাবেই দেখি।’

প্রসঙ্গত, রাফিয়াত রশিদ মিথিলা ২০০৬ খ্রিষ্টাব্দের ৩ আগস্ট বিয়ে করেন সঙ্গীতশিল্পী তাহসানকে। বিয়ের পরে উভয়ে যৌথভাবে বের করেছেন একাধিক গানের এ্যালবাম। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি আইরা নামক কন্যাসন্তানের জন্ম দেন। ২০১৭ সালের জুলাইয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

২০২৭ সালে দুই লাখ মানুষকে স্থায়ীভাবে থিতু হওয়ার সুযোগ দিচ্ছে অটোয়া

কানাডার ২০২৭ সালের অতিরিক্ত পিআর উদ্যোগ এক নজরে...

শেখ হাসিনার কাছে দেশের চেয়ে ভারত আনন্দের ও নিরাপত্তার জায়গা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির র...

ইউএনওকে জামায়াতের হুমকি-ধমকি, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সরকারি কর্মকর্তাদের সঙ্গে জামায়াতের অসৌজন্যমূলক আচ...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া, অবরোধ-ভাংচুর, বিজিবি মোতায়েন

টানা দুই দিন শান্ত থাকার পর ন্যূনতম ৩০ হাজার টাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা