প্রেমকান্তর বিরুদ্ধে থানায় জিডি
বিনোদন

প্রেমকান্তর বিরুদ্ধে থানায় জিডি

সান নিউজ ডেস্ক : প্রেমের টানে ভারতের তামিলনাড়ু থেকে বরিশালে আসা যুবক প্রেমকান্তর বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। গতকাল শুক্রবার (৫ আগস্ট) রাতে প্রেমকান্তর প্রেমিকার বাবা তালতলী থানায় জিডি করেন।

আরও পড়ুন: রাজধানীতে গণপরিবহন সংকট

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের তামিলনাড়ু থেকে আসা প্রেমকান্তর বিরুদ্ধে একটি জিডি হয়েছে। শুক্রবার রাতে প্রেমকান্তর প্রেমিকার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রেমকান্তর প্রেমিকার বাবা বলেন, ভারতের নাগরিক প্রেমকান্তর সঙ্গে আমার মেয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। পরে কয়েক দিন আগে আমার মেয়েকে না জানিয়ে সে বাংলাদেশে চলে আসে, এসে আমার মেয়ের সঙ্গে দেখা করতে চায়।

অনেক অনুরোধের পর আমার মেয়ে তার বান্ধবীদের সঙ্গে নিয়ে বরিশালে ওই যুবকের সঙ্গে দেখা করে। এ সময় আমার মেয়ের সঙ্গে জোর করে ছবি তোলে ওই ভারতীয় নাগরিক। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করে। এতে আমরা সামাজিকভাবে হেনস্থার শিকার হচ্ছি। ওই ভারতীয় নাগরিকের হেনস্থা থেকে বাঁচতে আমরা আইনের শরণাপন্ন হয়েছি।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের মাধ্যমে প্রেমকান্তর সঙ্গে বরগুনার তালতলী উপজেলার এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন বছর প্রেমের সম্পর্কের পর সরাসরি দেখা করতে গত ২৪ জুলাই বাংলাদেশে আসেন ভারতের তামিলনাড়ুর যুবক প্রেমকান্ত। এরপর প্রেমিকার নির্দেশনা অনুযায়ী বরিশালে আসেন তিনি।

আরও পড়ুন: রাজধানীতে গণপরিবহন সংকট

ভারতীয় ওই নাগরিকের দাবি- বরিশালে তার প্রেমিকার সঙ্গে দেখা হয়, একপর্যায়ে প্রেমিকার আরেক প্রেমিক দ্বারা মারধরের শিকার হন তিনি। পরে প্রেমিকার সঙ্গে শেষবারের মতো দেখা করতে গতকাল (৫ আগস্ট) বরগুনার তালতলীতে আসেন ওই যুবক। সেখানেও প্রেমিকার দেখা না পেয়ে আক্ষেপ নিয়েই তালতলী ত্যাগ করেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা