বিনোদন

নায়ক জায়েদ খানকে এফডিসিতে বয়কট

বিনোদন ডেস্ক:

চলচ্চিত্র শিল্পী সমিতি ব্যতীত চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বয়কট করতে যাচ্ছে। জায়েদ খানের বিরুদ্ধে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও অনিয়মের অভিযোগে সংগঠনগুলো একত্রিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নেতৃত্বে এই ঘোষণা দেওয়া হবে জানিয়েছেন প্রযোজক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, বুধবার দুপুরে ১৭ সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

তিনি বলেন, চলচ্চিত্রের ‘স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে চিত্রনায়ক ও প্রযোজক জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলো। এ বিষয়ে আমরা তাকে কারণ দর্শানোর নোটিশও দেই।

মঙ্গলবার (১৪ জুলাই) সংক্রান্ত সিদ্ধান্ত নিতে প্রযোজক সমিতির নেতৃত্বে ১৭ সংগঠনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শিল্পী সমিতি ছাড়া বাকি সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (১৩ জুলাই) জায়েদ খানকে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার জন্য এর কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি।

এ প্রসঙ্গে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, সবার জন্য প্রযোজক সমিতি একটি নীতিমালা করেছে। সেটা যারা মানবে না, তাদের বয়কট করা হবে। শুধু জায়েদ খান নয়, এটা সবার জন্যও প্রযোজ্য। বুধবার (১৫ জুলাই) দুপুর ১টায় আমরা একটি সংবাদ সম্মেলন করব। এরপর এ বিষয়ে সবাইকে বিস্তারিত জানাতে পারবো।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা