কণ্ঠের জন্য পুরস্কার জিতলেন জয়া
বিনোদন

কণ্ঠের জন্য পুরস্কার জিতলেন জয়া

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজের সু-অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হন। দেশের গণ্ডি পেরিয়ে তিনি কলকাতার বাংলা সিনেমাতেও সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী নিজের অভিনয়ের জন্য কাজের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

কিন্তু এবার টলিউডের ‘কণ্ঠ’ সিনেমায় অভিনয় করে এ সিনেমার জন্য ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ডে ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন জয়া।

ভারতের হ্যালো নামে একটি প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড প্রদান করেছে জয়া আহসানকে।

এ বিষয়ে জয়া আহসান বলেন, ‘প্রথমবারের মতো এই পুরস্কার পেলাম। সম্মানিত জুরি ও আমার কাজের প্রতি যারা আস্থা রেখে এই সম্মাননা প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি।’

ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়। গত বছরের ১০ মে পশ্চিমবঙ্গে মুক্তি পায় ছবিটি। বাংলাদেশে সাফটা চুক্তির মাধ্যমে ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা