সুশান্ত সিংকে খুন করেছে দাউদ ইব্রাহিমের গ্যাং!
বিনোদন

সুশান্ত সিংকে খুন করেছে দাউদ ইব্রাহিমের গ্যাং!

বিনোদন ডেস্ক:

বলিউডের নবীন নায়ক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য যেন দিন দিন বেড়েই চলেছে। এবার এলো এক চাঞ্চল্যকর তথ্য। আত্মহত্যা নয়, সুশান্ত সিং রাজপুতকে খুন করেছে দাউদ ইব্রাহিমের গ্যাং!

এমনই মন্তব্য করেছেন সাবেক এক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা। তার দাবি, খুব ঠান্ডা মাথায় ছক কষে খুন করা হয়েছে অভিনেতাকে। কোনো পেশাদার খুনি ছাড়া একাজ অসম্ভব!

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা যখন সুশান্ত মৃত্যু রহস্যের কিনারা করতে সিবিআইকে চাইছে, ঠিক তার মাঝেই RAW অফিসার এনকে সুদ বিস্ফোরক দাবি তুললেন যে, দাউদের দলই সুশান্তকে খুন করেছে।

প্রসঙ্গত, দাউদ ইব্রাহিমের সঙ্গে গ্ল্যামার জগতের সম্পর্কের কথা অনেকেই জানেন। অতীতেও বলিউড ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিত্বরা দাউদের নামে কাঁপতেন। সে কথাও অবশ্য কারও অজ্ঞাত নয়! কাজেই এনকে সুদের এই বিস্ফোরক দাবিকে কেউ নস্যাৎও করছেন না! তার কথায়, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সঙ্গে গভীরভাবে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে।

সুদের দাবি, ‘দাউদের কোনো শাগরেদের হাতেই সুশান্ত খুন হয়েছেন। কারণ, গত কয়েক মাস ধরেই সুশান্তকে হুমকি দেওয়া হচ্ছিল। এ জন্য তিনি প্রায় ৫০ বার সিমকার্ড বদলে ফেলেছিলেন।’ কেউ তাকে খুন করে ফেলতে পারে, এই আশঙ্কায় নাকি অভিনেতা গাড়িতে ঘুমোতেন বলেও দাবি করেন তিনি।

এই প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তার সন্দেহ, পেশাদার খুনিই সুশান্তকে খুন করেছে। তার যুক্তি, ‘অভিনেতার মৃত্যুর আগের দিন সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া থেকে শুরু করে, ডুপ্লিকেট চাবি হারিয়ে যাওয়ার মতো অনেক তথ্যপ্রমাণ রয়েছে, তা দেখিয়ে দেয় যে, কেউ অত্যন্ত ঠান্ডা মাথায় সুশান্তের খুনের ছক কষেছে।’

সুদের দাবি, বলিউডের রাশ যে এখনো দাউদের হাতেই রয়েছে সে কথাই জানান দিচ্ছে সুশান্তের মৃত্যুর ঘটনা। পেশিবল, অর্থ ও উচ্চপদে আসীনদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে দাউদ এখনো মুম্বাইয়ের অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করে। কিন্তু দিন কয়েক আগেই তো পাকিস্তানে দাউদের মৃত্যুর খবর শোনা গিয়েছে। তাহলে?

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা