এন্ড্রু কিশোরের ছেলে পৌঁছেছে, অপেক্ষা মেয়ের
বিনোদন

এন্ড্রু কিশোরের ছেলে পৌঁছেছেন, অপেক্ষা মেয়ের

নিজস্ব প্রতিবেদক:

সদ্য প্রয়াত জনপ্রিয় এন্ড্রু কিশোরের এন্ড্রু সপ্তক দেশে এসেছেন। বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে রাজশাহীতে পৌঁছেছেন তিনি। এখন মেয়ে সংজ্ঞা বিদেশ থেকে ফিরলেই শেষকৃত্য সম্পন্ন হবে এই কিংবদন্তির।

এন্ড্রু কিশোরের বড় বোনের স্বামী ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (০৮ জুলাই) রাত দেড়টার দিকে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় নামেন সপ্তক। সেখান থেকে তাকে সরাসরি বৃহস্পতিবার সকালে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে। এখন তার (এন্ড্রু কিশোর) মেয়ে ফিরলেই ১৫ জুলাই শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়ে সংজ্ঞা ফিরতে দেরি হচ্ছে। তিনি ফিরবেন ১৩ জুলাই রাতে। ১৪ জুলাই ঢাকা হয়ে রাজশাহী পৌঁছাবেন।

গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। এরপর তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

ছেলে-মেয়ের অপেক্ষায় আগামী ১৫ জুলাই এন্ড্রু কিশোরের শেষকৃত্যানুষ্ঠানের দিন নির্ধারণ করেছে পরিবার। শেষ ইচ্ছে অনুযায়ী রাজশাহী মহানগরের সিএনবি মোড় এলাকায় থাকা বাংলাদেশ চার্চের কবরস্থানে তার নিজের দেখানো জায়গাতেই সমাহিত হবেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা