ভারতে আরেক অভিনেতার আত্মহত্যা
বিনোদন

ভারতে আরেক অভিনেতার আত্মহত্যা

বিনোদন ডেস্ক:

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই ভারতীয় আরও এক জনপ্রিয় অভিনেতা একই পথে হাঁটলেন। তিনিও করলেন আত্মহত্যা।

এবার আত্মহত্যা করলেন কন্নড় অভিনেতা সুশীল গৌড়া। মান্ডিয়ায় তাঁর বাড়িতেই আত্মঘাতী হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

যদিও এখনও পর্যন্ত তাঁর আত্মহত্যার কোনও স্পষ্ট কারণ জানা যায়নি। তাঁর মৃত্যুতে রীতিমত অবাক তাঁর ভক্ত ও সহকর্মীরা।

অন্তপুরা নামে একটি দক্ষিণী সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুশী গৌড়া। তাঁর সহ অভিনেত্রী অমিতা রঙ্গনাথ এদিন সুশীলের মৃত্যুতে বিস্ময় প্রকাশ করেছেন তিনি লিখেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে সুশীল নেই। ও খুবই নরম মনের ছেলে ছিল আর ঠাণ্ডা মাথার, মেজাজ হারাত না কোনোদিনই। এত তাড়াতাড়ি ও চলে গেল শুনে আমি মর্মাহত।’ অন্তপুরা সিরিয়ালের পরিচালক অরবিন্দ কৌশিকও সুশীলের মৃত্যুতে ফেসবুক পেজে শোকপ্রকাশ করেছেন।

সূত্রের খবর, মঙ্গলবারই আত্মহত্যা করেন সুশীল গৌড়া। অভিনেতা ছাড়াও ফিটনেস ট্রেনার ছিলেন তিনি। কন্নড় ছবিতে অভিনয় করাই ছিল তাঁর লক্ষ্য। সম্প্রতি একটি ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয় করেন তিনি। এখনও সেই ছবি মুক্তি পায়নি। ওই ছবিতে মুখ্য চরিত্রে আছেন দক্ষিণী অভিনেতা দুনিয়া বিজয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা