বিনোদন

এফডিসি ভেঙে হচ্ছে বাণিজ্যিক ভবন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) একাংশের ভাঙার কাজ শুরু হয়েছে। সেখানে নির্মাণ করা হবে বহুতল বাণিজ্যিক ভবন। এফডিসির মূল কার্যালয়ও হবে সেটি। পাশাপাশি সেখানে থাকবে শপিং মল, সুইমিংপুল, ব্যায়ামাগার ও মাল্টিপ্লেক্স।

সেই লক্ষ্যে ৫ জুলাই থেকে এফডিসি’র ৩ ও ৪ নম্বর ফ্লোর দুটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।

গত মে মাসের শেষ সপ্তাহ থেকেই এটি ভাঙার গুঞ্জন চলছিল। ৮ জুলাই সকালে বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন গণমাধ্যমকে দুটি ফ্লোর ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নতুন ভবন নির্মাণের জন্য আমরা ৩ ও ৪ নম্বর ফ্লোর ভাঙছি। সেই অংশসহ সরকারি বর্ধিত জায়গায় ভবন তৈরি করা হবে।’

জানা যায়, এফডিসির পূর্ব পাশে বিশাল জায়গা জুড়ে এটি নির্মিত হবে। আর পূর্ব পাশের চলচ্চিত্র সমিতিগুলোর অফিস, ল্যাব ও ৫টি পুরনো ফ্লোর আগের মতোই থাকবে।

বিষয়টি নিয়ে চলচ্চিত্র প্রযোজক নেতা খোরশেদ আলম জানান, ‘এফডিসি তার নিজের জায়গাতেই থাকবে। বলা যায়, কিছু অংশ বর্ধিত হচ্ছে। এখানে আধুনিক বাণিজ্যিক ভবন গড়ে তোলা হবে। থাকছে মাল্টিপ্লেক্স। অনেকে ভাবছেন, এফডিসি বন্ধ করে কবীরপুর ফিল্ম সিটিতে সবাই চলে যাচ্ছে, বিষয়টি আসলে তা নয়। দুটি দুই জায়গাতেই থাকবে এবং সক্রিয় থাকবে।’

বিএফডিসি কর্তৃপক্ষ জানায়, পুরনো দুটি ফ্লোর ভাঙার ফলে নতুন সংকট তৈরি হবে না। কারণ, নির্মাণাধীন ভবনেও দুটি ফ্লোর শুটিংয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা